দর্শকদের দুয়ো শুনলেন এমবাপে, দাবি উঠলো নিষিদ্ধেরও
এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়ে লা লিগার শিরোপার দৌঁড় থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় মৌসুম কোনো ট্রফি ছাড়াই কাটালো লস ব্লাঙ্কোসরা। লা লিগার গুরুত্বহীন ম্যাচে গতকাল ওভিয়েদোর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না এই ফরাসি তারকা। তবে যখন মাঠে নামেন, তখন গ্যালারিতে থাকা দর্শকদের একাংশের কাছ থেকে দুয়ো শোনেন তিনি। সাম্প্রতিক সময়ে ক্লাবের প্রতি তার নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি অনলাইনে ‘এমবাপে আউট’ নামে একটি পিটিশনও ছড়ায়। দাবি করা হয় সেখানে বিপুল সংখ্যক স্বাক্ষর জমা পড়েছে। তবে মাঠে নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন এমবাপে। চলতি মৌসুমে ৪১ ম্যাচে তার পা থেকে এসেছে ৪১ গোল। লা লিগাসহ কোনো ট্রফিই এবার জিততে পারেনি রিয়াল। ফলে ভক্তদের এমন অসন্তোষ। বিশেষ করে এল ক্লাসিকোতে হারের পর সেই হতাশা আরও বৃদ্ধি পেয়েছে। এমবাপের সমালোচনা আরও বাড়ে যখন ইনজুরি থেকে বিশ্রামে থাকা অবস্থায় সার্ডিনিয়ায় তার ছুটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। থাই ইনজুরি থেকে সেরে ওঠার পর তিনি বৃহস্পতিবার বদলি হিসেবে মাঠে ফিরেন এবং তখনও তাকে শিস শুনতে হয় দর্শকদের এ
এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ২-০ ব্যবধানে পরাজিত হয়ে লা লিগার শিরোপার দৌঁড় থেকে ছিটকে গেছে রিয়াল মাদ্রিদ। টানা দ্বিতীয় মৌসুম কোনো ট্রফি ছাড়াই কাটালো লস ব্লাঙ্কোসরা।
লা লিগার গুরুত্বহীন ম্যাচে গতকাল ওভিয়েদোর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচে শুরুর একাদশে ছিলেন না এই ফরাসি তারকা। তবে যখন মাঠে নামেন, তখন গ্যালারিতে থাকা দর্শকদের একাংশের কাছ থেকে দুয়ো শোনেন তিনি।
সাম্প্রতিক সময়ে ক্লাবের প্রতি তার নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি অনলাইনে ‘এমবাপে আউট’ নামে একটি পিটিশনও ছড়ায়। দাবি করা হয় সেখানে বিপুল সংখ্যক স্বাক্ষর জমা পড়েছে।
তবে মাঠে নিজের পারফরম্যান্স ধরে রেখেছেন এমবাপে। চলতি মৌসুমে ৪১ ম্যাচে তার পা থেকে এসেছে ৪১ গোল।
লা লিগাসহ কোনো ট্রফিই এবার জিততে পারেনি রিয়াল। ফলে ভক্তদের এমন অসন্তোষ। বিশেষ করে এল ক্লাসিকোতে হারের পর সেই হতাশা আরও বৃদ্ধি পেয়েছে।
এমবাপের সমালোচনা আরও বাড়ে যখন ইনজুরি থেকে বিশ্রামে থাকা অবস্থায় সার্ডিনিয়ায় তার ছুটির ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।
থাই ইনজুরি থেকে সেরে ওঠার পর তিনি বৃহস্পতিবার বদলি হিসেবে মাঠে ফিরেন এবং তখনও তাকে শিস শুনতে হয় দর্শকদের একাংশের কাছ থেকে।
তবে ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় বিষয়টি নিয়ে শান্তভাবে কথা বলেন এমবাপে। তিনি জানান, দর্শকদের রাগ বোঝা যায় এবং একজন পেশাদার খেলোয়াড় হিসেবে এটি মেনে নিয়েই এগিয়ে যেতে হয়।
আইএন
What's Your Reaction?