দর্শকের আগ্রহের শীর্ষে রণবীরের ‘রামায়ণ’

চলতি বছরের দ্বিতীয়ার্ধে মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় সিনেমাগুলোর মধ্যে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে রয়েছে রণবীর কাপুর ও ইয়াশ অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রভিত্তিক তথ্যভান্ডার আইএমডিবির প্রকাশিত ‘মোস্ট অ্যান্টিসিপেটেড ইন্ডিয়ান মুভিজ’ তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি। জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত আইএমডিবির ২৫ কোটিরও বেশি মাসিক ব্যবহারকারীর পেজ ভিউ বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। এতে শুধু ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি নিশ্চিত হওয়া ভারতীয় সিনেমাগুলোকে বিবেচনায় নেওয়া হয়েছে। আরও পড়ুন হলিউডে এআই বিপ্লব, সিনেমা নির্মাণে ৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে গুগল   নির্মাতা নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ পার্ট ১’-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। অন্যদিকে রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার ইয়াশকে। ছবিটি প্রকাশের আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আলিয়া ভাট অভিনীত ‘আলফা’। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনিল কাপুর। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ইয়াশ অভিনীত আরেক বহ

দর্শকের আগ্রহের শীর্ষে রণবীরের ‘রামায়ণ’

চলতি বছরের দ্বিতীয়ার্ধে মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় সিনেমাগুলোর মধ্যে দর্শকদের সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে রয়েছে রণবীর কাপুর ও ইয়াশ অভিনীত ‘রামায়ণ পার্ট ১’। বিশ্বের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্রভিত্তিক তথ্যভান্ডার আইএমডিবির প্রকাশিত ‘মোস্ট অ্যান্টিসিপেটেড ইন্ডিয়ান মুভিজ’ তালিকায় শীর্ষস্থান দখল করেছে ছবিটি।

জানুয়ারি থেকে ২৮ জুন পর্যন্ত আইএমডিবির ২৫ কোটিরও বেশি মাসিক ব্যবহারকারীর পেজ ভিউ বিশ্লেষণ করে এই তালিকা তৈরি করা হয়েছে। এতে শুধু ২০২৬ সালের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে মুক্তি নিশ্চিত হওয়া ভারতীয় সিনেমাগুলোকে বিবেচনায় নেওয়া হয়েছে।

 

নির্মাতা নীতেশ তিওয়ারির পরিচালনায় নির্মিত ‘রামায়ণ পার্ট ১’-এ ভগবান রামের চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। অন্যদিকে রাবণের চরিত্রে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার ইয়াশকে। ছবিটি প্রকাশের আগেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আলিয়া ভাট অভিনীত ‘আলফা’। সেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন অনিল কাপুর। তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে ইয়াশ অভিনীত আরেক বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’।

চতুর্থ স্থানে রয়েছে শাহরুখ খান অভিনীত ‘কিং’, আর পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে অজয় দেবগণের ‘ধামাল ৪’ এবং ‘দৃশ্যম ৩’।

 

এ ছাড়া তালিকায় রয়েছে ‘মির্জাপুর: দ্য মুভি’, ‘ঈথা’, ‘আওয়ারাপন ২’, ‘খলিফা’, ‘আই’ম গেম’, ‘রণবালি’, ‘শক্তি শালিনী’, ‘ইধায়াম মুরালি’, ‘সিগমা’ এবং ‘ভ্যান - ফোর্স অব দ্য ফরেস্ট’-এর মতো আলোচিত সিনেমা।

আইএমডিবির এবারের তালিকায় মোট ২০টি সিনেমা স্থান পেয়েছে। এর মধ্যে রয়েছে ১২টি হিন্দি, ৪টি তামিল, ২টি মালয়ালাম, ১টি তেলেগু এবং ১টি কন্নড় ভাষার চলচ্চিত্র।

 

এলআইএ

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow