দলবদলে রিয়াল মাদ্রিদের বড় চমক

নতুন মৌসুমকে সামনে রেখে আক্রমণভাগ শক্তিশালী করতে তরুণ ফরোয়ার্ড কার্লোস এসপিকে দলে ভিড়িয়ে রীতিমতো চমকে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব ইউডি লেভান্তে থেকে তাকে পাঁচ বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে এসেছে লস ব্লাঙ্কোস। গোল.কমের প্রতিবেদন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক ঘোষণায় এই ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করে রিয়াল। ২১ বছর বয়সি এই সেন্টার ফরোয়ার্ডের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। তাকে দলে টানতে প্রায় আড়াই কোটি ইউরো ট্রান্সফার ফি গুনতে হয়েছে মাদ্রিদ ক্লাবকে। কার্লোস এসপির ফুটবল যাত্রা শুরু হয় একটি ছোট ক্লাবে। পরে তিনি লেভান্তের যুব একাডেমিতে যোগ দেন এবং ধাপে ধাপে মূল দলে জায়গা করে নেন। গত মৌসুমে লা লিগায় ১৬তম স্থানে থাকা লেভান্তের হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৪-২৫ মৌসুমে লেভান্তের শীর্ষ লিগে উত্তরণে ‘সুপার সাব’ হিসেবে ছয় গোল করেন এসপি। পরের মৌসুমে দলকে লা লিগায় টিকিয়ে রাখার লড়াইয়েও তার অবদান ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন এই তরুণ ফরোয়ার্ড। শেষ ১৩ ম্যাচে ১০ গোল করে নি

দলবদলে রিয়াল মাদ্রিদের বড় চমক
নতুন মৌসুমকে সামনে রেখে আক্রমণভাগ শক্তিশালী করতে তরুণ ফরোয়ার্ড কার্লোস এসপিকে দলে ভিড়িয়ে রীতিমতো চমকে দিয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ ক্লাব ইউডি লেভান্তে থেকে তাকে পাঁচ বছরের চুক্তিতে সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে এসেছে লস ব্লাঙ্কোস। গোল.কমের প্রতিবেদন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক ঘোষণায় এই ট্রান্সফারের বিষয়টি নিশ্চিত করে রিয়াল। ২১ বছর বয়সি এই সেন্টার ফরোয়ার্ডের সঙ্গে ২০৩১ সাল পর্যন্ত চুক্তি করেছে স্প্যানিশ জায়ান্টরা। তাকে দলে টানতে প্রায় আড়াই কোটি ইউরো ট্রান্সফার ফি গুনতে হয়েছে মাদ্রিদ ক্লাবকে। কার্লোস এসপির ফুটবল যাত্রা শুরু হয় একটি ছোট ক্লাবে। পরে তিনি লেভান্তের যুব একাডেমিতে যোগ দেন এবং ধাপে ধাপে মূল দলে জায়গা করে নেন। গত মৌসুমে লা লিগায় ১৬তম স্থানে থাকা লেভান্তের হয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০২৪-২৫ মৌসুমে লেভান্তের শীর্ষ লিগে উত্তরণে ‘সুপার সাব’ হিসেবে ছয় গোল করেন এসপি। পরের মৌসুমে দলকে লা লিগায় টিকিয়ে রাখার লড়াইয়েও তার অবদান ছিল উল্লেখযোগ্য। বিশেষ করে ফেব্রুয়ারির শেষ থেকে মে মাসের শেষ পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন এই তরুণ ফরোয়ার্ড। শেষ ১৩ ম্যাচে ১০ গোল করে নিজেকে লিগের অন্যতম উদীয়মান তারকা হিসেবে প্রতিষ্ঠিত করেন।  তার অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে লা লিগার সেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়ের পুরস্কারও জিতেছেন তিনি। গত মৌসুমে ২৫টি লিগ ম্যাচে মাঠে নেমে ১১ গোল করেন এসপি। ধারণা করা হচ্ছে, গঞ্জালো গার্সিয়ার ফুলহ্যামে-এ যোগ দেওয়া প্রায় নিশ্চিত হওয়ায় তার সম্ভাব্য শূন্যস্থান পূরণ করতেই এই পদক্ষেপ নিয়েছে রিয়াল। এখন দেখার বিষয়, এনড্রিক ও কিলিয়ান এমবাপ্পে-এর সঙ্গে প্রতিযোগিতায় কার্লোস এসপি কতটা নিয়মিত খেলার সুযোগ পান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow