দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন করা হবে বলে মন্তব্য জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নাম্বার ক্যানেল এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া, রূপসী সুইসগেইট এলাকা পরিদর্শন করেন।  তিনি বলেন, রূপগঞ্জের অবস্থা দেখে মনে হচ্ছে বিগত সময় এখানে কোনো কাজই হয়নি। ফ্যাসিস্টরা লুটপাটে ব্যস্ত ছিল অবৈধ ক্ষমতার পুরো সময়। এসব এলাকার প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে পাঁচজন মানুষের কাছে। আমরা ৫ লাখের পক্ষে কাজ করবো। পাঁচজন থেকে খালের জমি উদ্ধার করতে যা যা করা প্রয়োজন তাই করব। আপনারা আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদের সঙ্গে নিয়ে আগামী ২-৩ দিনের মধ্যে খাল উদ্ধারে কাজ শুরু করব।  তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের প্রথম খালখননের কাজ শুরু হয়। তারপর বিগত ফ্যাসিস্টরা এসে খাল খননের কাজ বন্ধ করে দেয়। তার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সে কাজ চালু করেছেন। ইনশাআল্লাহ, দ্রুতই দেশের মানুষ এর সুফল পেতে শুরু করবে

দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

দলীয় নেতাকর্মীদের দখলে থাকলেও খাল পুনঃখনন করা হবে বলে মন্তব্য জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৫ নাম্বার ক্যানেল এলাকা পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া, রূপসী সুইসগেইট এলাকা পরিদর্শন করেন। 

তিনি বলেন, রূপগঞ্জের অবস্থা দেখে মনে হচ্ছে বিগত সময় এখানে কোনো কাজই হয়নি। ফ্যাসিস্টরা লুটপাটে ব্যস্ত ছিল অবৈধ ক্ষমতার পুরো সময়। এসব এলাকার প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দি হয়ে আছে পাঁচজন মানুষের কাছে। আমরা ৫ লাখের পক্ষে কাজ করবো। পাঁচজন থেকে খালের জমি উদ্ধার করতে যা যা করা প্রয়োজন তাই করব। আপনারা আমাদের সরকারের সঙ্গে সহযোগিতা করুন। আপনাদের সঙ্গে নিয়ে আগামী ২-৩ দিনের মধ্যে খাল উদ্ধারে কাজ শুরু করব। 

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের প্রথম খালখননের কাজ শুরু হয়। তারপর বিগত ফ্যাসিস্টরা এসে খাল খননের কাজ বন্ধ করে দেয়। তার সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান আবার সে কাজ চালু করেছেন। ইনশাআল্লাহ, দ্রুতই দেশের মানুষ এর সুফল পেতে শুরু করবে। 

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন, উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট মাহফুজুর রহমান, সদস্য সচিব বাচির উদ্দিন বাচ্চু, জেলা বিএনপির সদস্য আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজ মাষ্টার, সাধারণ সম্পাদক আব্দুল মতিন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, গোলাকান্দাইল ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াসিন মিয়া, সাধারণ সম্পাদক ওমর হোসেন, ভুলতা ইউনিয়ন যুবদলের সহসভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow