দলে একাধিক বদল, স্কটল্যান্ডের বিপক্ষে ফাঁস ব্রাজিলের মাস্টারপ্ল্যান!
হাইতির বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কট্যান্ড। ম্যাচ জিচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী সাম্বা ব্রিগেড। এই ম্যাচের আগে রাফিনহার চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও, মেগা ম্যাচে ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো—একাদশে ফিরতে চলেছেন পোস্টার বয় নেইমার জুনিয়র। মেগা ম্যাচকে সামনে রেখে ব্রাজিলিয়ান শিবিরে এখন একটাই আলোচনা—কেমন হবে সেলেসাওদের রণকৌশল? কেমন হবে ব্রাজিলের একাদশ? ফুটবল মহলের ধারণা, কোচ আনচেলত্তি স্কটল্যান্ড বধের জন্য ৪-২-১-৩ ফরমেশনে দল সাজাতে পারেন। রক্ষণ সামলানোর বিশ্বস্ত দায়িত্ব থাকছে অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকারের ওপর। তার সামনে প্রাচীর হিসেবে দেখা যাবে দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোসকে। মাঝমাঠের নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষার মূল কাজটা করবেন দুই কড়া প্রহরী কাসেমিরো এবং ব্রুনো গুইমারায়েস। তবে এই একাদশের আসল চমক লুকিয়ে রয়েছে আক্রমণভাগের ঠিক পেছনে। দীর্ঘ চোটের অন্ধকার অধ্যায় পেরিয়ে সম্প্রতি অনুশীলনে ঘাম ঝরানো নেইমারকে দেখা যেতে পা
হাইতির বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে ছন্দে ফিরেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ স্কট্যান্ড। ম্যাচ জিচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যাওয়ার বিষয়ে আত্মবিশ্বাসী সাম্বা ব্রিগেড।
এই ম্যাচের আগে রাফিনহার চোট নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও, মেগা ম্যাচে ব্রাজিল ভক্তদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো—একাদশে ফিরতে চলেছেন পোস্টার বয় নেইমার জুনিয়র।
মেগা ম্যাচকে সামনে রেখে ব্রাজিলিয়ান শিবিরে এখন একটাই আলোচনা—কেমন হবে সেলেসাওদের রণকৌশল? কেমন হবে ব্রাজিলের একাদশ? ফুটবল মহলের ধারণা, কোচ আনচেলত্তি স্কটল্যান্ড বধের জন্য ৪-২-১-৩ ফরমেশনে দল সাজাতে পারেন। রক্ষণ সামলানোর বিশ্বস্ত দায়িত্ব থাকছে অভিজ্ঞ গোলরক্ষক অ্যালিসন বেকারের ওপর। তার সামনে প্রাচীর হিসেবে দেখা যাবে দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোসকে। মাঝমাঠের নিয়ন্ত্রণ ও ভারসাম্য রক্ষার মূল কাজটা করবেন দুই কড়া প্রহরী কাসেমিরো এবং ব্রুনো গুইমারায়েস।
তবে এই একাদশের আসল চমক লুকিয়ে রয়েছে আক্রমণভাগের ঠিক পেছনে। দীর্ঘ চোটের অন্ধকার অধ্যায় পেরিয়ে সম্প্রতি অনুশীলনে ঘাম ঝরানো নেইমারকে দেখা যেতে পারে একদম ‘ফ্রি রোলে’। আর প্রতিপক্ষের ডি-বক্সে কাঁপুনি ধরাতে একদম সামনে থাকছেন গতি তারকা ভিনিসিয়াস জুনিয়র, স্ট্রাইকার ম্যাথিউস কুনহা এবং ফুটবলের নতুন বিস্ময় এন্দ্রিক। গতি ও সৃজনশীলতার এই মারাত্মক মেলবন্ধনে একটি অল-অ্যাটাকিং দলই মাঠে নামাচ্ছেন আনচেলত্তি।
পরের রাউন্ডের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে ম্যাচটি ব্রাজিলের জন্য যতটা গুরুত্বপূর্ণ, ফুটবলপ্রেমিদের আবেগও ঠিক ততটাই আবর্তিত হচ্ছে ১০ নম্বর জার্সিটিকে ঘিরে। দীর্ঘ বিরতির পর হলুদ জার্সিতে মাঠে নেমে নেইমার আবারও তার সেই পুরোনো সাম্বা জাদু ফিরিয়ে আনতে পারেন কি না, এখন ফুটবল বিশ্বের নজর সেদিকেই। নিজের সর্বশক্তি দিয়ে ঝাপিয়ে জয়ের রণনীতি ঠিক করে ফেলেছেন আনচেলত্তি।
এক ঝলকে দেখে নিন স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য প্রথম একাদশ:
অ্যালিসন, দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, ডগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গুইমারায়েস, নেইমার, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা, এন্দ্রিক।
কোচ: কার্লো আনচেলত্তি
ব্রাজিলের সম্ভাব্য ছক: ৪-২-১-৩।
What's Your Reaction?