দলে ফিরেই নায়ক মোসাদ্দেক

সেই ২০০৫ সাল। কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারিয়েছিল বাংলাদেশ। ক্রিকেট দুনিয়ায় যেটিকে এখন পর্যন্ত অন্যতম বড় আপসেট ধরা হয়। এরপর কেটে গেছে ২১টি বছর। অস্ট্রেলিয়াকে আর ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে ঘুচলো দীর্ঘদিনের আক্ষেপ। মোসাদ্দেক হোসেন সৈকত তার প্রত্যাবর্তন ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন ব্যাটে-বলে পারফর্ম করে। মিরপুরে মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এটি অজিদের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়। মোসাদ্দেক হোসেন দীর্ঘ চার বছর পর দলে ফিরে ঝলক দেখিয়েছেন। ব্যাট হাতে দলের বিপদের মুখে ৭০ বলে ৭ চার আর ৩ ছক্কায় খেলেন ৮৬ রানের হার না মানা ইনিংস। পরে বল হাতেও ৩৭ রান খরচায় নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারের হাতে। এমএমআর

দলে ফিরেই নায়ক মোসাদ্দেক

সেই ২০০৫ সাল। কার্ডিফে মোহাম্মদ আশরাফুলের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়াকে প্রথমবার হারিয়েছিল বাংলাদেশ। ক্রিকেট দুনিয়ায় যেটিকে এখন পর্যন্ত অন্যতম বড় আপসেট ধরা হয়।

এরপর কেটে গেছে ২১টি বছর। অস্ট্রেলিয়াকে আর ওয়ানডেতে হারাতে পারেনি বাংলাদেশ। অবশেষে ঘুচলো দীর্ঘদিনের আক্ষেপ। মোসাদ্দেক হোসেন সৈকত তার প্রত্যাবর্তন ম্যাচটিকে স্মরণীয় করে রাখলেন ব্যাটে-বলে পারফর্ম করে।

মিরপুরে মোসাদ্দেকের অলরাউন্ড নৈপুণ্যে অস্ট্রেলিয়াকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৮৬ রানে হারিয়েছে বাংলাদেশ। এটি অজিদের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের মাত্র দ্বিতীয় জয়।

মোসাদ্দেক হোসেন দীর্ঘ চার বছর পর দলে ফিরে ঝলক দেখিয়েছেন। ব্যাট হাতে দলের বিপদের মুখে ৭০ বলে ৭ চার আর ৩ ছক্কায় খেলেন ৮৬ রানের হার না মানা ইনিংস।

পরে বল হাতেও ৩৭ রান খরচায় নিয়েছেন গুরুত্বপূর্ণ দুটি উইকেট। সবমিলিয়ে ম্যাচসেরার পুরস্কারটি উঠেছে ৩০ বছর বয়সী এই অলরাউন্ডারের হাতে।

এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow