দলের তরুণদের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতায় ভরসা কিউই অধিনায়কের

  ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। আগামীকাল সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও দলের একাধিক নিয়মিত সদস্যকে পাচ্ছে না কিউইরা। তারা ব্যস্ত আছেন আইপিএল ও পিএসএলে। এমতাবস্থায় ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞদের উপরই ভরসা রাখছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম। গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। সেই দলের মাত্র একজন, ইশ সোধি আছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। আর অভিজ্ঞতার কথা বললে টম ল্যাথাম; যিনি কিনা টি-টোয়েন্টি দলে নিয়মিতও নন। শেষ ৩ বছরে নিজেই খেলেছেন মাত্র ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। যদিও এগুলোকে সমস্যা মনে না করে দলে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলার যথেষ্ট অভিজ্ঞতাকে ভরসা করছেন ল্যাথাম। সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেন, ‘আমার মনে হয় (টি-টোয়েন্টি দলটাও) অনেকটা ওয়ানডের মতোই। আমাদের দলের ক্রিকেটারদের অভিজ্ঞতা হয়তো কম। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে তাদের অভিজ্ঞতা অনেক। তাই আন্তর্জাতিক মঞ্

দলের তরুণদের ঘরোয়া ক্রিকেটের অভিজ্ঞতায় ভরসা কিউই অধিনায়কের

 

ওয়ানডে সিরিজে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড। আগামীকাল সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডের মতো টি-টোয়েন্টি সিরিজেও দলের একাধিক নিয়মিত সদস্যকে পাচ্ছে না কিউইরা। তারা ব্যস্ত আছেন আইপিএল ও পিএসএলে। এমতাবস্থায় ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞদের উপরই ভরসা রাখছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম।

গত ফেব্রুয়ারিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। সেই দলের মাত্র একজন, ইশ সোধি আছেন বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে। আর অভিজ্ঞতার কথা বললে টম ল্যাথাম; যিনি কিনা টি-টোয়েন্টি দলে নিয়মিতও নন। শেষ ৩ বছরে নিজেই খেলেছেন মাত্র ৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টি। যদিও এগুলোকে সমস্যা মনে না করে দলে থাকা ক্রিকেটারদের ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে খেলার যথেষ্ট অভিজ্ঞতাকে ভরসা করছেন ল্যাথাম।

সোমবার চট্টগ্রামে সংবাদ সম্মেলনে ল্যাথাম বলেন, ‘আমার মনে হয় (টি-টোয়েন্টি দলটাও) অনেকটা ওয়ানডের মতোই। আমাদের দলের ক্রিকেটারদের অভিজ্ঞতা হয়তো কম। তবে দেশের ঘরোয়া ক্রিকেটে তাদের অভিজ্ঞতা অনেক। তাই আন্তর্জাতিক মঞ্চে অভিজ্ঞতা কম হলেও, ঘরোয়া ক্রিকেট খেলে তারা যে অভিজ্ঞতা পেয়েছে, সেটি কাজে লাগানো গুরুত্বপূর্ণ।’

ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেই ৭৫ রানের ইনিংস খেলার পথে ৭টি ছক্কা মেরেছেন ডিন ফক্সক্রফট। নিক কেলিও সিরিজ জুড়ে ছন্দে ছিলেন। এদের উপর আস্থা আছে ল্যাথামের, ‘সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তারা যে সুযোগ পেয়েছে, সেটি টি-টোয়েন্টিতে বয়ে আনতে পারলে দারুণ হবে। আমাদের দলের কয়েকজনের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। যেখানে তারা অনেক ভালো ক্রিকেটারদের মোকাবিলা করেছে, নামি আন্তর্জাতিক তারকাদের সঙ্গে খেলেছে।’

তিনি আরও বলেন, ‘আমার মতে, টি-টোয়েন্টি ক্রিকেটের যথেষ্ট অভিজ্ঞতা ছেলেদের আছে। সবাই এই ফরম্যাটে খেলতে ভালোবাসে। এটি খুবই গতিময়, বিনোদনে ভরপুর ও আনন্দের ফরম্যাট। হ্যাঁ, এই সিরিজটি খেলার জন্য মুখিয়ে আছি।’

এসকেডি/এমএমআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow