দাম্পত্য কলহ নিয়ে বিকেলে বৈঠক, রাতে স্বামীর হাতে স্ত্রী খুন

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খালেদা বিবি নামে এক গৃহবধূ খুনের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খালেদা বিবি উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও আব্দুল বাকির স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বাকি তার স্ত্রীকে দীর্ঘদিন ধরেই সন্দেহ করে আসছিলেন। সন্দেহের জেরে বিভিন্ন সময় পরিবারে কলহ লেগেই থাকতো। তিনি বিভিন্ন অজুহাতে তার স্ত্রীর কাছে অর্থ দাবি করতেন, টাকা না পেলে গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করে দেন। শনিবার বিকেলেও তার স্ত্রীর সোনার চেইন এবং মোবাইল নিয়ে নেন। পরে তার স্ত্রী গ্রামের লোকজনদের জানালে পারিবারিক বৈঠকের মাধ্যমে চেইন ও মোবাইল খালেদা বিবিকে ফেরত দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসী স্থান ত্যাগ করলে শোয়ার ঘরে যান ওই দম্পতি। পরে রাত আনুমানিক তিনটার দিকে সেহরি খাওয়ার জন্য তাদের বাসায় থাকা গৃহকর্মী আব্দুল বাকিকে ডাকলে তিনি দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যান। তখন রুমে এসে খালেদা বিবিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান।

দাম্পত্য কলহ নিয়ে বিকেলে বৈঠক, রাতে স্বামীর হাতে স্ত্রী খুন

জয়পুরহাটের কালাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর হাতে খালেদা বিবি নামে এক গৃহবধূ খুনের অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খালেদা বিবি উপজেলার জিন্দারপুর ইউনিয়নের এলতা উত্তর পাড়া গ্রামের আব্দুল খালেকের মেয়ে ও আব্দুল বাকির স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল বাকি তার স্ত্রীকে দীর্ঘদিন ধরেই সন্দেহ করে আসছিলেন। সন্দেহের জেরে বিভিন্ন সময় পরিবারে কলহ লেগেই থাকতো। তিনি বিভিন্ন অজুহাতে তার স্ত্রীর কাছে অর্থ দাবি করতেন, টাকা না পেলে গহনা ও মোবাইল ফোন নিয়ে বিক্রি করে দেন।

দাম্পত্য কলহ নিয়ে বিকেলে বৈঠক, রাতে স্বামীর হাতে স্ত্রী খুন

শনিবার বিকেলেও তার স্ত্রীর সোনার চেইন এবং মোবাইল নিয়ে নেন। পরে তার স্ত্রী গ্রামের লোকজনদের জানালে পারিবারিক বৈঠকের মাধ্যমে চেইন ও মোবাইল খালেদা বিবিকে ফেরত দেওয়া হয়। বৈঠক শেষে গ্রামবাসী স্থান ত্যাগ করলে শোয়ার ঘরে যান ওই দম্পতি। পরে রাত আনুমানিক তিনটার দিকে সেহরি খাওয়ার জন্য তাদের বাসায় থাকা গৃহকর্মী আব্দুল বাকিকে ডাকলে তিনি দরজা খুলে দ্রুত সেখান থেকে চলে যান। তখন রুমে এসে খালেদা বিবিকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে খবর পেয়ে কালাই থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

কালাই থানার পরিদর্শক (তদন্ত) দীপেন্দ্র নাথ সিংহ জানান, ঘরের ভেতর খালেদা বিবিকে ওড়না প্যাঁচানো অবস্থায় পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মাহফুজ রহমান/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow