দারুণ জয়ে শুরু কালবেলার

কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করল কালবেলা। সোমবার (০৪ মে) নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হলে টাইব্রেকারে কালবেলা ৪-২ গোলে এসএ টিভিকে পরাজিত করে। দিনের অপর ম্যাচগুলোতে জিতেছে আরটিভি, চ্যানেল টুয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা পোস্ট, চ্যানেল আই, স্টার নিউজ ও জাগোনিউজ। দিনের প্রথম ম্যাচে আরটিভি ১-০ গোলে ঢাকা ট্রিবিউনকে পরাজিত করে। চ্যানেল টুয়েন্টি ফোর ও এটিএন বাংলার মধ্যকার ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৪-৩ গোলের জয় পায় চ্যানেল টুয়েন্টি ফোর। কালবেলা ও এসএ টিভির ম্যাচও টাইব্রেকারে গড়ায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর। টাইব্রেকারে কালবেলা ৪-২ গোলে এসএ টিভিকে পরাজিত করে। কালবেলার গোলরক্ষক কাজী রাজিব উদ্দিন পাপ্পু মাচ সেরা হয়েছেন। ঢাকা পোস্ট ও মানবজমিনের ম্যাচটিও টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে ৪-৩ গোলে। ঢাকা পোস্টের গোলরক্ষক আমিনুল ম্যাচ সেরা হয়েছেন। ম্যাচ শেষে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ, সাবেক জাতীয় ফুটবলার জসিমউদ্দিন জোসী, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সিনিয়র ক্রীড়া সাংবাদিক রানা হাসান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির

দারুণ জয়ে শুরু কালবেলার
কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট জয় দিয়ে শুরু করল কালবেলা। সোমবার (০৪ মে) নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য সমতায় শেষ হলে টাইব্রেকারে কালবেলা ৪-২ গোলে এসএ টিভিকে পরাজিত করে। দিনের অপর ম্যাচগুলোতে জিতেছে আরটিভি, চ্যানেল টুয়েন্টিফোর, বাংলাদেশ প্রতিদিন, ঢাকা পোস্ট, চ্যানেল আই, স্টার নিউজ ও জাগোনিউজ। দিনের প্রথম ম্যাচে আরটিভি ১-০ গোলে ঢাকা ট্রিবিউনকে পরাজিত করে। চ্যানেল টুয়েন্টি ফোর ও এটিএন বাংলার মধ্যকার ম্যাচ টাইব্রেকারে গড়ালে ৪-৩ গোলের জয় পায় চ্যানেল টুয়েন্টি ফোর। কালবেলা ও এসএ টিভির ম্যাচও টাইব্রেকারে গড়ায় নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পর। টাইব্রেকারে কালবেলা ৪-২ গোলে এসএ টিভিকে পরাজিত করে। কালবেলার গোলরক্ষক কাজী রাজিব উদ্দিন পাপ্পু মাচ সেরা হয়েছেন। ঢাকা পোস্ট ও মানবজমিনের ম্যাচটিও টাইব্রেকারে নিষ্পত্তি হয়েছে ৪-৩ গোলে। ঢাকা পোস্টের গোলরক্ষক আমিনুল ম্যাচ সেরা হয়েছেন। ম্যাচ শেষে সেরাদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আলফাজ আহমেদ, সাবেক জাতীয় ফুটবলার জসিমউদ্দিন জোসী, বিএসজেএ সভাপতি আরিফুর রহমান বাবু, সিনিয়র ক্রীড়া সাংবাদিক রানা হাসান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow