দায়িত্ব পালনে ব্যর্থ হলে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: ডিএসসিসি প্রশাসক
সিটি করপোরেশনে দায়িত্বে থাকা অবস্থায় কেউ তা পালনে ব্যর্থ হলে তাকে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম। শনিবার (০১ আগস্ট) রাজধানীতে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত ‘বর্জ্য শোভাযাত্রা এবং ক্লিনিং ডে’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান খুব খারাপ। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখতে পারলে আরও খারাপ হবে পরিস্থিতি’। এ সময় নগরবাসীর প্রতি নিজ নিজ দায়িত্ব থেকে শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান আব্দুস সালাম। তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তুলতে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শুধু সিটি করপোরেশনের একার পক্ষে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়; এ কাজে নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে।
সিটি করপোরেশনে দায়িত্বে থাকা অবস্থায় কেউ তা পালনে ব্যর্থ হলে তাকে স্বেচ্ছায় অথবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম।
শনিবার (০১ আগস্ট) রাজধানীতে বিদ্যানন্দ ফাউন্ডেশন আয়োজিত ‘বর্জ্য শোভাযাত্রা এবং ক্লিনিং ডে’ উদযাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, ‘দূষণে সারা পৃথিবীতে ঢাকার অবস্থান খুব খারাপ। শহর পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখতে পারলে আরও খারাপ হবে পরিস্থিতি’।
এ সময় নগরবাসীর প্রতি নিজ নিজ দায়িত্ব থেকে শহর পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান আব্দুস সালাম।
তিনি বলেন, একটি পরিচ্ছন্ন ও সবুজ নগরী গড়ে তুলতে সবার সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। শুধু সিটি করপোরেশনের একার পক্ষে শহরের পরিচ্ছন্নতা বজায় রাখা সম্ভব নয়; এ কাজে নাগরিকদেরও সমানভাবে দায়িত্বশীল হতে হবে।
What's Your Reaction?