দিনাজপুরে ওসির কক্ষে ইন্সপেক্টরকে চড় দেওয়ার অভিযোগ, কৃষক দল নেতা গ্রেপ্তার

দিনাজপুর কোতোয়ালি থানায় ওসির কক্ষে মামলার তদন্তে থাকা সিআইডির এক ইন্সপেক্টরকে চড় দেওয়ার অভিযোগ উঠেছে জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মুজিবের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় মুজিবকে আসামি করে অজ্ঞাতনামা আরও ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার রাতে থানার ওসির কক্ষে একটি হত্যা মামলার তদন্তকাজ করছিলেন সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমান। ওই সময় মুজিবুর রহমান মুজিব কয়েকজন সহযোগীকে নিয়ে থানায় যান। ওসি সেখানে না থাকায় তাকে কোথায় পাওয়া যাবে জানতে চাইলে নওবুর রহমানের সঙ্গে মুজিবের কথা-কাটাকাটি হয়।  একপর্যায়ে মুজিব ওই কর্মকর্তাকে চড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা মুজিবকে আটক করেন। এ ঘটনায় সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমান বাদি হয়ে সোমবার (১০ আগস্ট) মামলা করেন, মামলা নম্বর ৩৬। এ বিষয়ে সিআইডি কর্মকর্তা নওবুর রহমান ও গ্রেপ্তার মুজিবুর রহমান মুজিবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) মো. নুর নবী বলেন, সরকারি কাজে বাধা এবং তদন্তে থ

দিনাজপুরে ওসির কক্ষে ইন্সপেক্টরকে চড় দেওয়ার অভিযোগ, কৃষক দল নেতা গ্রেপ্তার
দিনাজপুর কোতোয়ালি থানায় ওসির কক্ষে মামলার তদন্তে থাকা সিআইডির এক ইন্সপেক্টরকে চড় দেওয়ার অভিযোগ উঠেছে জেলা কৃষক দলের সদস্য সচিব মুজিবুর রহমান মুজিবের বিরুদ্ধে। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় মুজিবকে আসামি করে অজ্ঞাতনামা আরও ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক ১টার দিকে কোতোয়ালি থানায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, রোববার রাতে থানার ওসির কক্ষে একটি হত্যা মামলার তদন্তকাজ করছিলেন সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমান। ওই সময় মুজিবুর রহমান মুজিব কয়েকজন সহযোগীকে নিয়ে থানায় যান। ওসি সেখানে না থাকায় তাকে কোথায় পাওয়া যাবে জানতে চাইলে নওবুর রহমানের সঙ্গে মুজিবের কথা-কাটাকাটি হয়।  একপর্যায়ে মুজিব ওই কর্মকর্তাকে চড় মারেন বলে অভিযোগ করা হয়েছে। পরে থানায় দায়িত্বরত পুলিশ সদস্যরা মুজিবকে আটক করেন। এ ঘটনায় সিআইডির ইন্সপেক্টর নওবুর রহমান বাদি হয়ে সোমবার (১০ আগস্ট) মামলা করেন, মামলা নম্বর ৩৬। এ বিষয়ে সিআইডি কর্মকর্তা নওবুর রহমান ও গ্রেপ্তার মুজিবুর রহমান মুজিবের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) মো. নুর নবী বলেন, সরকারি কাজে বাধা এবং তদন্তে থাকা সিআইডি কর্মকর্তার গায়ে হাত দেওয়ার অভিযোগে মুজিবুর রহমান মুজিবসহ অজ্ঞাতনামা আরও ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow