দিনাজপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৯টার সময় উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলো ওই এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা (সাড়ে ৪ বছর) এবং ছেলে সিয়াম (৩)। পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া গভীর গর্তে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসাপাতালেরর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আলিফ মো. নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে বিষয়টি থানাকে জানানো হয়। খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার বলেন, বাড়ির পাশের মাঠের উত্তরে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল, যেখানে পানি জমে যায়। ধারণা করা হচ্ছে, খেলা করার সময় তারা ওই গর্তের পানিতে পড়ে যায়। ফুলবাড়ী থানার উপপরিদর্শক মোছা. শাপলা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু দুটির মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। এমদাদুল হক

দিনাজপুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

দিনাজপুরের ফুলবাড়ীতে পানিতে ডুবে আপন ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (২০ মে) সকাল ৯টার সময় উপজেলার ৫ নম্বর খয়েরবাড়ী ইউনিয়নের খয়েরবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলো ওই এলাকার শাহিন আলমের মেয়ে সাবিহা (সাড়ে ৪ বছর) এবং ছেলে সিয়াম (৩)।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে বাড়ির পাশে খেলতে গিয়ে দুই শিশু বালু উত্তোলনের কারণে তৈরি হওয়া গভীর গর্তে পড়ে যায়। পরে দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

হাসাপাতালেরর জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. আলিফ মো. নুরে আলম সায়েদী জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছে। পরে বিষয়টি থানাকে জানানো হয়।

খয়েরবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোবাদ হোসেন সরকার বলেন, বাড়ির পাশের মাঠের উত্তরে বালু উত্তোলনের কারণে একটি গভীর গর্ত তৈরি হয়েছিল, যেখানে পানি জমে যায়। ধারণা করা হচ্ছে, খেলা করার সময় তারা ওই গর্তের পানিতে পড়ে যায়।

ফুলবাড়ী থানার উপপরিদর্শক মোছা. শাপলা বেগম বিষয়টি নিশ্চিত করে জানান, শিশু দুটির মরদেহ পরিবারের লোকজন নিয়ে গেছে। এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

এমদাদুল হক মিলন/এনএইচআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow