দিনের শুরুতেই ইভিএম নষ্ট, ভোট দিতে পারছেন না ভোটাররা

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ উঠলো। হাতে কালি লাগানো হলেও ভোট দিতে পারছেন না মালদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের ভোটাররা। এদিন সকাল থেকেই মালদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোট দিতে না পারায় ভোটারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। ফলে মোথাবাড়িতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। ভোট দিতে না পেরে সেক্টর অফিসারের সামনে বিক্ষোভ দেখান ভোটাররা। বীরভূম জেলার সিউড়ি বিধানসভার ক্ষেত্রে ১৫৯ নম্বর বুথে হঠাৎ ইভিএম খারাপের অভিযোগ উঠেছে। লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ করেছেন ভোটাররা। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন মেশিন নিয়ে এসে ভোট শুরু হবে। এদিকে মুর্শিদাবাদ জেলার রানী নগর বিধানসভা কেন্দ্রের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতেও বুথ জ্যামের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গে নির্বাচনের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বুথ জ্যাম থেকে শুরু করে ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকার ফলে অশান্তির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন ভোটাররা। তাদের দাবি, কেন্দ্র

দিনের শুরুতেই ইভিএম নষ্ট, ভোট দিতে পারছেন না ভোটাররা

পশ্চিমবঙ্গে প্রথম দফার নির্বাচন শুরু হতেই বুথ জ্যামের অভিযোগ উঠলো। হাতে কালি লাগানো হলেও ভোট দিতে পারছেন না মালদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের ভোটাররা।

এদিন সকাল থেকেই মালদা জেলার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে ভোট দিতে না পারায় ভোটারা রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন। ফলে মোথাবাড়িতে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়। ভোট দিতে না পেরে সেক্টর অফিসারের সামনে বিক্ষোভ দেখান ভোটাররা।

বীরভূম জেলার সিউড়ি বিধানসভার ক্ষেত্রে ১৫৯ নম্বর বুথে হঠাৎ ইভিএম খারাপের অভিযোগ উঠেছে। লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে বিক্ষোভ করেছেন ভোটাররা। নির্বাচন কমিশন জানিয়েছে, নতুন মেশিন নিয়ে এসে ভোট শুরু হবে।

এদিকে মুর্শিদাবাদ জেলার রানী নগর বিধানসভা কেন্দ্রের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতেও বুথ জ্যামের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ভোটারদের যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পশ্চিমবঙ্গে নির্বাচনের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে বুথ জ্যাম থেকে শুরু করে ভোট দানে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী না থাকার ফলে অশান্তির ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন ভোটাররা। তাদের দাবি, কেন্দ্রীয় বাহিনী না আসা পর্যন্ত তারা ভোট দিতে যাবেন না। ভোটারদের আশঙ্কা, ভোট দিয়ে আদৌ তারা গ্রামে ফিরতে পারবেন তো?

টিটিএন

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow