দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানে আগুন

ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ছয়জন যাত্রী আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে উড্ডয়ন বাতিল করে জরুরি ভিত্তিতে সবাইকে নামানো হয়। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিমানটি পরিচালনা করছিল সুইস আন্তর্জাতিক বিমান সংস্থা। ফ্লাইট নম্বর এলএক্স১৪৭। বিমানটি সুইজারল্যান্ডের জুরিখগামী ছিল। এটি একটি এয়ারবাস এ৩৩০ মডেলের বিমান। জানা গেছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৮ মিনিটে বিমানটি রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় একটি ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন। এরপর জরুরি স্লাইড ব্যবহার করে সব যাত্রীকে দ্রুত নিরাপদে নামানো হয়। যারা স্লাইড ব্যবহার করতে পারেননি, তাদের জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে ক্রু সদস্যরা সবাই নিরাপদ রয়েছেন। বিমানটিতে ২২৮ জন যাত্রী ও চারজন শিশু ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় যাত্রীদের সহায়তায় একটি বিশেষ টিম গঠন করেছে এয়ারলাইনটি এবং বিকল্প ফ্লাইট বা হোটেল থাকার ব্যবস্থা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গ

দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের সময় বিমানে আগুন

ভারতের দিল্লি বিমানবন্দরে উড্ডয়নের সময় একটি যাত্রীবাহী বিমানের ইঞ্জিনে আগুন লাগার ঘটনায় ছয়জন যাত্রী আহত হয়েছেন। কর্তৃপক্ষ জানায়, নিরাপত্তাজনিত কারণে উড্ডয়ন বাতিল করে জরুরি ভিত্তিতে সবাইকে নামানো হয়।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বিমানটি পরিচালনা করছিল সুইস আন্তর্জাতিক বিমান সংস্থা। ফ্লাইট নম্বর এলএক্স১৪৭। বিমানটি সুইজারল্যান্ডের জুরিখগামী ছিল। এটি একটি এয়ারবাস এ৩৩০ মডেলের বিমান।

জানা গেছে, স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ১টা ৮ মিনিটে বিমানটি রানওয়েতে উড্ডয়নের প্রস্তুতি নেওয়ার সময় একটি ইঞ্জিন বিকল হয়ে আগুন ধরে যায়। পরিস্থিতি বুঝে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন বাতিল করেন।

এরপর জরুরি স্লাইড ব্যবহার করে সব যাত্রীকে দ্রুত নিরাপদে নামানো হয়। যারা স্লাইড ব্যবহার করতে পারেননি, তাদের জন্য সিঁড়ির ব্যবস্থা করা হয়। আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে ক্রু সদস্যরা সবাই নিরাপদ রয়েছেন।

বিমানটিতে ২২৮ জন যাত্রী ও চারজন শিশু ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় যাত্রীদের সহায়তায় একটি বিশেষ টিম গঠন করেছে এয়ারলাইনটি এবং বিকল্প ফ্লাইট বা হোটেল থাকার ব্যবস্থা করা হচ্ছে।

এ ঘটনায় স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow