দিল্লিতে পুলিশের ব্যাপক লাঠিচার্জও সরাতে পারছে না বিক্ষোভকারীদের
দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে তুমুল আন্দোলন। পুলিশের লাঠিচার্জ আর জলকামান উপেক্ষা করেই রাজপথে রয়েছেন হাজার হাজার মানুষ। পুলিশের কঠোর পদক্ষেপের মুখেও পিছু হঠতে নারাজ বিক্ষোভকারীরা। মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্ন ফাঁসের ঘটনায় এই ক্ষোভের সূত্রপাত। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনের ২১তম দিনে গত ১৮ জুলাই অনশনরত অবস্থায় বিশিষ্ট অধিকারকর্মী সোনম ওয়াংচুককে তুলে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তিনি দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন। এর পরেই ভারতের পার্লামেন্ট অভিমুখে লংমার্চের ডাক দেন আন্দোলনকারীরা। সোমবার (২০ জুলাই) দেশটির পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে এই লং মার্চের ডাক দেওয়া হলে যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থী, রাজনৈতিক নেতা ও অ্যাক্টিভিস্ট একত্রিত হন। VIDEO | CJP march: Police baton-charge protesters near Parliament Street(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/3glU8tBhnx — Press Trust of India (@PTI_News) July 20, 2026 এসময় আন্দোলনকারীদের পদযাত্
দিল্লির যন্তর মন্তরে শুরু হয়েছে তুমুল আন্দোলন। পুলিশের লাঠিচার্জ আর জলকামান উপেক্ষা করেই রাজপথে রয়েছেন হাজার হাজার মানুষ। পুলিশের কঠোর পদক্ষেপের মুখেও পিছু হঠতে নারাজ বিক্ষোভকারীরা।
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্ন ফাঁসের ঘটনায় এই ক্ষোভের সূত্রপাত। ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে এই আন্দোলনের ডাক দেয় ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
আন্দোলনের ২১তম দিনে গত ১৮ জুলাই অনশনরত অবস্থায় বিশিষ্ট অধিকারকর্মী সোনম ওয়াংচুককে তুলে নিয়ে যায় পুলিশ। বর্তমানে তিনি দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন।
এর পরেই ভারতের পার্লামেন্ট অভিমুখে লংমার্চের ডাক দেন আন্দোলনকারীরা। সোমবার (২০ জুলাই) দেশটির পার্লামেন্টের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিনে এই লং মার্চের ডাক দেওয়া হলে যন্তর মন্তরে হাজার হাজার শিক্ষার্থী, রাজনৈতিক নেতা ও অ্যাক্টিভিস্ট একত্রিত হন।
VIDEO | CJP march: Police baton-charge protesters near Parliament Street
(Full video available on PTI Videos - https://t.co/n147TvrpG7) pic.twitter.com/3glU8tBhnx — Press Trust of India (@PTI_News) July 20, 2026
এসময় আন্দোলনকারীদের পদযাত্রা রুখতে পুরো এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে দিল্লি পুলিশ। মোতায়েন করা হয় শত শত নিরাপত্তা কর্মী। একপর্যায়ে আন্দোলনকারীদের ওপর চড়া হয় পুলিশ। শুরু করে তীব্র লাঠিচার্জ।
তবে দিল্লি পুলিশ এক বিবৃতিতে লাঠিচার্জের কথা অস্বীকার করেছে। তারা জানায়, পরিস্থিতি পেশাদারত্বের সঙ্গে সামাল দেওয়া হচ্ছে এবং কোনো গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
পার্লামেন্ট ঘেরাওয়ের হুঁশিয়ারি
সিজেপির প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে জানান, পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও তারা তাদের ঘোষিত পদযাত্রা অব্যাহত রাখবেন।
তিনি বলেন, ১০-১২ বছর ধরে ভারতে গণতন্ত্র ধ্বংসের চেষ্টা চলছে। যন্তর মন্তরে বসে আন্দোলনকারীরা সেই গণতন্ত্রকে বাঁচিয়ে তুলেছেন। সারা দেশ থেকে মানুষ এখানে জড়ো হচ্ছেন। এবার পার্লামেন্ট অভিমুখে যাত্রা কোনোভাবেই আটকানো যাবে না।
বিক্ষোভ দমন ও নিরাপত্তা জোরদার করতে দিল্লির পাঁচটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। বন্ধ হওয়া স্টেশনগুলোর মধ্যে রয়েছে জনপথ, রাজীব চক, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট এবং সেবা তীর্থ। এর ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। বাধ্য হয়ে তাদের বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে হচ্ছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস, ফার্স্টপোস্ট
কেএএ/
What's Your Reaction?