দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি
ভারতের রাজধানী দিল্লিতে এনইইটি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনুষ্ঠিত ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী-জনতার প্রতি সংহতি প্রকাশ করেছে সংগঠনটি। মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও সংহতি জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবির। বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, “সোমবার (২০ জুলাই) দিল্লিতে এনইইটি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স আন্দোলনকারীদের ওপর বর্বর লাঠিচার্জ চালিয়েছে। এতে শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ৭০ জনকে আটক করা হয়েছে।” তারা বলেন, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমনের এ ঘটনা ফ্যাসিস্ট মোদি সরকারের অগণতান্ত্রিক ও জনবিরোধী চরিত্রকে আরও স্পষ্ট করেছে। ভারতে চলমান এ আন্দোলন বিচ্ছিন্ন কোনো ঘটনা ন
ভারতের রাজধানী দিল্লিতে এনইইটি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে অনুষ্ঠিত ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে পুলিশি হামলার তীব্র নিন্দা জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। একই সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থী-জনতার প্রতি সংহতি প্রকাশ করেছে সংগঠনটি।
মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও সংহতি জানানো হয়। এতে স্বাক্ষর করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম কবির।
বিজ্ঞপ্তিতে নেতৃদ্বয় বলেন, “সোমবার (২০ জুলাই) দিল্লিতে এনইইটি পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আয়োজিত ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে পুলিশ ও র্যাপিড অ্যাকশন ফোর্স আন্দোলনকারীদের ওপর বর্বর লাঠিচার্জ চালিয়েছে। এতে শতাধিক আন্দোলনকারী আহত হয়েছেন এবং দেশের বিভিন্ন স্থান থেকে অন্তত ৭০ জনকে আটক করা হয়েছে।”
তারা বলেন, রাষ্ট্রীয় বাহিনী দিয়ে গণতান্ত্রিক আন্দোলন দমনের এ ঘটনা ফ্যাসিস্ট মোদি সরকারের অগণতান্ত্রিক ও জনবিরোধী চরিত্রকে আরও স্পষ্ট করেছে। ভারতে চলমান এ আন্দোলন বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং শিক্ষা ব্যবস্থার সংকটের বিরুদ্ধে বিশ্বজুড়ে চলমান লড়াইয়েরই অংশ। বাংলাদেশসহ বিভিন্ন দেশে শিক্ষার বাণিজ্যিকীকরণ, পরীক্ষা ও নিয়োগ ব্যবস্থার অনিয়ম এবং সরকারের দায় এড়িয়ে যাওয়ার বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন করছে। সেই প্রেক্ষাপটে ভারতে চলমান ন্যায়সঙ্গত আন্দোলনের প্রতিও সংহতি জানায় সংগঠনটি।
বিবৃতিতে দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও দমন-পীড়ন বন্ধ, আটক শিক্ষার্থীদের মুক্তি, এনইইটি পরীক্ষার অনিয়ম ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবির প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
What's Your Reaction?