দিল্লির দল বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না: সারজিস আলম

দিল্লির দল বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারসিজ আলম। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালু চর মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে একথা বলেন তিনি। এর আগে চাটমোহর বাজার থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বালুচর মাঠের সমাবেশস্থলে এসে শেষ হয়। সারজিস আলম বলেন, দিল্লির দল বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না। তাদের কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকতে পারে না। আওয়ামী লীগ খুনি। অসংখ্য মানুষকে খুন করে তারা পালিয়েছে। দিল্লিতে ওই দলের দাফন হয়েছে। তাই জনগণকে বাংলাদেশপন্থি দল বেছে নিতে হবে। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ১৬ বছর প্রশাসনকে আমরা দলীয় প্রশাসন হিসেবে পেয়েছি। এটি শেখ হাসিনা করেছিলো। ফলে তার পরিণতি হয়েছে ভয়াবহ। বাংলার আটশো বছরের ইতিহাসে এভাবে ভয়ে কেউ দেশ ছেড়ে পালায়নি। আপনারা প্রশাসনের যে যে বাহিনীতেই থাকুন, দেশ ও জনগণের বাহিনী হয়ে উঠুন। এক সরকার আজ আছে কাল থাকবে না। দেশ, দেশের মানুষ ও আপনারা থাকবে

দিল্লির দল বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না: সারজিস আলম

দিল্লির দল বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারসিজ আলম।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে পাবনার চাটমোহর উপজেলার ঐতিহাসিক বালু চর মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্যকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ইঙ্গিত করে একথা বলেন তিনি।

এর আগে চাটমোহর বাজার থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বালুচর মাঠের সমাবেশস্থলে এসে শেষ হয়।

সারজিস আলম বলেন, দিল্লির দল বাংলাদেশের মানুষের প্রতিনিধিত্ব করতে পারে না। তাদের কাছে দেশের সার্বভৌমত্ব নিরাপদ থাকতে পারে না। আওয়ামী লীগ খুনি। অসংখ্য মানুষকে খুন করে তারা পালিয়েছে। দিল্লিতে ওই দলের দাফন হয়েছে। তাই জনগণকে বাংলাদেশপন্থি দল বেছে নিতে হবে।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, বিগত ১৬ বছর প্রশাসনকে আমরা দলীয় প্রশাসন হিসেবে পেয়েছি। এটি শেখ হাসিনা করেছিলো। ফলে তার পরিণতি হয়েছে ভয়াবহ। বাংলার আটশো বছরের ইতিহাসে এভাবে ভয়ে কেউ দেশ ছেড়ে পালায়নি। আপনারা প্রশাসনের যে যে বাহিনীতেই থাকুন, দেশ ও জনগণের বাহিনী হয়ে উঠুন। এক সরকার আজ আছে কাল থাকবে না। দেশ, দেশের মানুষ ও আপনারা থাকবেন। আপনারা দেশের সার্বভৌমত্বের প্রতীক হয়ে উঠুন।

সমাবেশে সারজিস আলম বলেন, যাওয়ার দুই দিন আগেও শেখ হাসিনা বলেছিলো, শেখ হাসিনা পালায় না। কিন্তু মহান সৃষ্টিকর্তা বলতে তো একজন আছেন। হাজার মানুষের হত্যাকারী, শত শত মানুষকে মিথ্যা মামলায় জেল খাটানো, হাজার হাজার মানুষকে গুম করা এই নরপিশাচ কোনোদিন ওই মহান সৃষ্টিকর্তার ন্যায়বিচারের বাইরে যেতে পারে না।

শেখ হাসিনার সবচেয়ে লজ্জাজনক পরিণতি হয়েছে উল্লেখ করে এনসিপির নেতা বলেন, তিনি শুধু নিজে ধ্বংস হননি, তাঁর দলটাকেও ধ্বংস করে দিয়ে গেছেন।

জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক খন্দকার আখতার হোসেন লেবুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার ও যুগ্ম সদস্য সচিব এসএম সাইফ মোস্তাফিজ সহ দলটির বিভিন্ন স্তরের নেতারা।

আলমগীর হোসাইন নাবিল/এনএইচআর

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow