দিয়াবাড়ি পশুর হাটের ক্ষয়ক্ষতি জানতে ডিএনসিসির তদন্ত কমিটি

রাজধানীর উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকা এবং মেট্রোরেল স্টেশনের নিচে অস্থায়ী গবাদিপশুর হাট পরিচালনার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৩ জুন) ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গা এবং মেট্রোরেলের পাশে ১৮ নম্বর সেক্টরের সি-ব্লকের খালি মাঠ পর্যন্ত অস্থায়ী পশুর হাট পরিচালনা করা হয়। এতে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে রাস্তার আশপাশে ময়লা-আবর্জনা জমে। গাছপালা ভাঙাসহ পশুবাহী যানবাহন চলাচলের কারণে সড়ক ও আশপাশের অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়।  কমিটিতে ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৬ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। গঠিত কমিটি প্রয়োজনে

দিয়াবাড়ি পশুর হাটের ক্ষয়ক্ষতি জানতে ডিএনসিসির তদন্ত কমিটি
রাজধানীর উত্তরা দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকা এবং মেট্রোরেল স্টেশনের নিচে অস্থায়ী গবাদিপশুর হাট পরিচালনার কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি নিরূপণে একটি তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বুধবার (৩ জুন) ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তদন্ত কমিটি গঠনের বিষয়টি জানানো হয়। কমিটিকে আগামী তিন কর্মদিবসের মধ্যে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণ করে বিস্তারিত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অফিস আদেশে বলা হয়, দিয়াবাড়ির ১৬ ও ১৮ নম্বর সেক্টর সংলগ্ন বউবাজার এলাকার খালি জায়গা এবং মেট্রোরেলের পাশে ১৮ নম্বর সেক্টরের সি-ব্লকের খালি মাঠ পর্যন্ত অস্থায়ী পশুর হাট পরিচালনা করা হয়। এতে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের নিচে রাস্তার আশপাশে ময়লা-আবর্জনা জমে। গাছপালা ভাঙাসহ পশুবাহী যানবাহন চলাচলের কারণে সড়ক ও আশপাশের অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়।  কমিটিতে ডিএনসিসির অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা, অঞ্চল-৬ এর নির্বাহী প্রকৌশলী, অঞ্চল-৬ এর সহকারী প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তাকে সদস্য করা হয়েছে। গঠিত কমিটি প্রয়োজনে যে কোনো সদস্যকে কো-অপ্ট (অন্তর্ভুক্ত) করতে পারবে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মামুন-উল-হাসান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow