দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলার চেষ্টা, যা বলল যুক্তরাজ্য

ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য। তবে ব্রিটিশ সূত্রের দাবি, এই হামলা সফল হয়নি এবং তা প্রতিহত করা হয়েছে। বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের এক কর্মকর্তা বলেন, ইরান ক্ষেপণাস্ত্র ছুড়লেও তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। এর আগে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান ঘাঁটিটির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। যুক্তরাজ্য আরও জানায়, এই হামলার চেষ্টা ঘটে যুক্তরাষ্ট্রকে তাদের কিছু সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণার আগেই। বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।  

দিয়েগো গার্সিয়া ঘাঁটিতে ইরানের হামলার চেষ্টা, যা বলল যুক্তরাজ্য

ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরান হামলার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

তবে ব্রিটিশ সূত্রের দাবি, এই হামলা সফল হয়নি এবং তা প্রতিহত করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক বিবৃতিতে যুক্তরাজ্যের এক কর্মকর্তা বলেন, ইরান ক্ষেপণাস্ত্র ছুড়লেও তা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি।

এর আগে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছিল, ইরান ঘাঁটিটির দিকে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

যুক্তরাজ্য আরও জানায়, এই হামলার চেষ্টা ঘটে যুক্তরাষ্ট্রকে তাদের কিছু সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়ার ঘোষণার আগেই।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে এই ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow