দীপেন দেওয়ান পদত্যাগ করেননি, মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে: সর্বমিত্র
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। তিনি বলেন, জেলা পরিষদে চেয়ারম্যান পদে সুপারিশ সংক্রান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে মাত্র তিন মাসের মাথায় তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকাল ৯টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেছেন। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‘পার্বত্যবাসী বিএনপির ওপর আস্থা রেখেছিল, ফলস্বরূপ তিনটি আসনেই বিএনপি জয়লাভ করে। অত্যন্ত সজ্জন ব্যক্তি রাঙামাটি আসনের এমপি দীপেন দেওয়ান পাহাড়ের পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের শ্রদ্ধার পাত্র। অসুস্থতার কারণ উল্লেখ করলেও, দীপেন দেওয়ান পার্বত্য মন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেননি। স্রেফ জেলা পরিষদে চেয়ারম্যান পদে সুপারিশের দ্বন্দ্বকে কেন্দ্র করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেয়া হয়েছে মাত্র তিন মাসের মাথায়। মন্ত্রী-প্রতিমন্ত্রীর দ্বন্দ্বে এভাবে মন্ত্রিত্ব কেড়ে নেয়ার নজির খুব একটা নেই। পার্বত্যবাসীর মনে এ দাগ থেকে যাবে!\' এমএএইচ/
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান পদত্যাগ করেননি বলে দাবি করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা।
তিনি বলেন, জেলা পরিষদে চেয়ারম্যান পদে সুপারিশ সংক্রান্ত দ্বন্দ্বকে কেন্দ্র করে মাত্র তিন মাসের মাথায় তার মন্ত্রিত্ব কেড়ে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সকাল ৯টা ৫৬ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেছেন।
ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, ‘পার্বত্যবাসী বিএনপির ওপর আস্থা রেখেছিল, ফলস্বরূপ তিনটি আসনেই বিএনপি জয়লাভ করে। অত্যন্ত সজ্জন ব্যক্তি রাঙামাটি আসনের এমপি দীপেন দেওয়ান পাহাড়ের পাহাড়ি-বাঙালি উভয় সম্প্রদায়ের শ্রদ্ধার পাত্র।
অসুস্থতার কারণ উল্লেখ করলেও, দীপেন দেওয়ান পার্বত্য মন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেননি। স্রেফ জেলা পরিষদে চেয়ারম্যান পদে সুপারিশের দ্বন্দ্বকে কেন্দ্র করে তাঁর ইচ্ছার বিরুদ্ধে তাঁর মন্ত্রিত্ব কেড়ে নেয়া হয়েছে মাত্র তিন মাসের মাথায়।
মন্ত্রী-প্রতিমন্ত্রীর দ্বন্দ্বে এভাবে মন্ত্রিত্ব কেড়ে নেয়ার নজির খুব একটা নেই। পার্বত্যবাসীর মনে এ দাগ থেকে যাবে!'
এমএএইচ/
What's Your Reaction?