দীর্ঘ প্রতীক্ষা অত্যাচার-নির্যাতনের পর নতুন কঠিন দায়িত্ব নিয়েছি

দীর্ঘ প্রতীক্ষা আর অনেক শ্রম, ঘাম, ত্যাগ, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতনের পর নতুন কঠিন দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি। তিনি বলেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক কঠিন দায়িত্ব, বড় দায়িত্ব। দীর্ঘ অপেক্ষা-প্রতীক্ষার পর, অনেক শ্রম, ঘাম, ত্যাগ, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতনের পর আমরা এই নতুন কঠিন দায়িত্বটুকু গ্রহণ করেছি। মন্ত্রী বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি। তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন সুন্দরভাবে সব দায়-দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সবার ঊর্ধ্বে উঠে, দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেয় বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং

দীর্ঘ প্রতীক্ষা অত্যাচার-নির্যাতনের পর নতুন কঠিন দায়িত্ব নিয়েছি

দীর্ঘ প্রতীক্ষা আর অনেক শ্রম, ঘাম, ত্যাগ, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতনের পর নতুন কঠিন দায়িত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

নতুন সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ার পর বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে প্রথম অফিসে এসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক কঠিন দায়িত্ব, বড় দায়িত্ব। দীর্ঘ অপেক্ষা-প্রতীক্ষার পর, অনেক শ্রম, ঘাম, ত্যাগ, জেল-জুলুম, অত্যাচার-নির্যাতনের পর আমরা এই নতুন কঠিন দায়িত্বটুকু গ্রহণ করেছি।

মন্ত্রী বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার কাছে সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন সুন্দরভাবে সব দায়-দায়িত্ব সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সবার ঊর্ধ্বে উঠে, দল-মত নির্বিশেষে সবার সহযোগিতায় সুন্দরভাবে যেন সব দায়িত্বটুকু পরিচালনা করতে পারি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন পেয়ে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ নেয় বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার। এ সরকারে প্রধানমন্ত্রী ছাড়া ২৫ জন মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন।

আরএমএম/এমআইএইচএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow