দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুবই ইতিবাচক’ আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে তিনি নন। খবর আলজাজিরার। এদিকে ইরানের দাবি, চলমান সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে পৌঁছেছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে, ইরান যুদ্ধই হবে তাদের আলোচনার প্রধান বিষয়। এদিকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। হামলায় রাজধানী রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে রিয়াদ। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, লেবাননে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একাধিক ঘটনার তথ্য তারা নথিভুক্ত করেছেন। তার মতে, এসব ঘটনার কিছু যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।  

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুবই ইতিবাচক’ আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ইঙ্গিত দিয়েছেন, দীর্ঘ সময় ধরে আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে তিনি নন। খবর আলজাজিরার।

এদিকে ইরানের দাবি, চলমান সংঘাত থেকে বের হওয়ার পথ খুঁজতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র।

অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে পৌঁছেছেন। সেখানে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন। ধারণা করা হচ্ছে, ইরান যুদ্ধই হবে তাদের আলোচনার প্রধান বিষয়।

এদিকে ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ড্রোন হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব। হামলায় রাজধানী রিয়াদ এবং দেশটির পূর্বাঞ্চলের তেল স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে রিয়াদ।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক বলেছেন, লেবাননে ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের একাধিক ঘটনার তথ্য তারা নথিভুক্ত করেছেন। তার মতে, এসব ঘটনার কিছু যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow