দীর্ঘদিন পর দেখা দিলেন তানিয়া বৃষ্টি
ব্রেন টিউমারের সঙ্গে লড়াই—মৃত্যুভয় আর অনিশ্চয়তার সেই কঠিন সময় পেরিয়ে অবশেষে ভক্তদের সামনে ফিরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অস্ত্রোপচারের পর দীর্ঘ নীরবতা ভেঙে বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে হঠাৎই ফেসবুক লাইভে হাজির হন তিনি। দুর্বল শরীর, কিন্তু কণ্ঠে ছিল লড়াই করে ফিরে আসার দৃঢ়তা। লাইভে এসে নিজের বর্তমান শারীরিক অবস্থা, অস্ত্রোপচারের অভিজ্ঞতা এবং এই কঠিন সময়ে মানসিক সংগ্রামের কথা খুলে বলেন এই অভিনেত্রী।
গত ১৫ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তানিয়া বৃষ্টির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। সাধারণত এ ধরনের অপারেশনে ছয়-আট ঘণ্টা সময় লাগলে। তবে তার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয় বলে জানান তিনি।
তবে জ্ঞান ফেরার পর প্রথমেই তানিয়া তার মাকে খুঁজেছেন। এ অভিনেত্রীর ভাষায়, ‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি।‘
অস্ত্রোপচারের পর কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তানিয়া বৃষ্টি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেন। বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন, আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে জা
ব্রেন টিউমারের সঙ্গে লড়াই—মৃত্যুভয় আর অনিশ্চয়তার সেই কঠিন সময় পেরিয়ে অবশেষে ভক্তদের সামনে ফিরলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি। অস্ত্রোপচারের পর দীর্ঘ নীরবতা ভেঙে বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে হঠাৎই ফেসবুক লাইভে হাজির হন তিনি। দুর্বল শরীর, কিন্তু কণ্ঠে ছিল লড়াই করে ফিরে আসার দৃঢ়তা। লাইভে এসে নিজের বর্তমান শারীরিক অবস্থা, অস্ত্রোপচারের অভিজ্ঞতা এবং এই কঠিন সময়ে মানসিক সংগ্রামের কথা খুলে বলেন এই অভিনেত্রী।
গত ১৫ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তানিয়া বৃষ্টির সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। সাধারণত এ ধরনের অপারেশনে ছয়-আট ঘণ্টা সময় লাগলে। তবে তার ক্ষেত্রে প্রায় আড়াই ঘণ্টার মধ্যেই অস্ত্রোপচার শেষ হয় বলে জানান তিনি।
তবে জ্ঞান ফেরার পর প্রথমেই তানিয়া তার মাকে খুঁজেছেন। এ অভিনেত্রীর ভাষায়, ‘চোখ খোলার সঙ্গে সঙ্গেই আমি আম্মুকে খুঁজছিলাম। ডাক্তারকে বলছিলাম যে আমি ঠিক আছি।‘
অস্ত্রোপচারের পর কয়েক দিন হাসপাতালে চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন তানিয়া বৃষ্টি। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় বাসায় ফিরেন। বর্তমানে পুরোপুরি বিশ্রামে আছেন, আরো কিছুদিন বিশ্রামে থাকতে হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
তানিয়া বৃষ্টির অসুস্থতা নিয়ে গুজব ছড়ানো হয়েছিল। বিষয়টি নিয়েও কথা বলেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার অসুস্থতা নিয়ে অনেক ধরনের সংবাদ হয়েছে। অনেকে জিজ্ঞাসা না করেই বলেছেন, আমি মারা গেছি বা কোমায় আছি। এসব কারণে আমি নিজে থেকে ইচ্ছা করেই কিছু বলতে চাইনি।‘
ওষুধ সেবনের ফলে তানিয়ার ওজন বেশ খানিকটা বেড়ে গেছে বলে জানিয়েছেন। সুস্থ হয়ে ব্যায়াম করে ফিট হবেন বলেও জানান তিনি। কাজে ফেরার বিষয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘এই কঠিন সময়ে ভক্তদের ভালোবাসা, দোয়া ও সমর্থন মানসিকভাবে অনেক শক্তি দিয়েছে। দ্রুত সুস্থ হয়ে আবার অভিনয়ের কাজে ফিরতে চাই।‘