দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোরে তাঁরাগঞ্জ থেকে ৯শ’ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী নামে (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন (বিজিবি) সদস্যরা। যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়। আটক ওয়াজিদ আলী মুম্বাইয়ের অদুরে ভিওয়ান্দি, থানে শহরের বাসিন্দা। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ নামক জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে সোনা ছাড়াও বিভিন্ন বিদেশি মুদ্রা পাওয়া যায়। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশি টাকা রয়েছে।  তার কাছ থেকে উদ্ধার ‘Gold Paste’ বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা BAJUS হতে নিরীক্ষণের মাধ্যমে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করা হয়। বৈদেশিক মুদ্রা ও উক্ত ‘Gold Past’e এর সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা। আটক ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায়, তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমন করেন। তিনি গত ২০ এপ্রিল ভারতের মুম্বাই হতে বি

দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
যশোরে তাঁরাগঞ্জ থেকে ৯শ’ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ওয়াজিদ আলী নামে (৩১) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছেন (বিজিবি) সদস্যরা। যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে তাকে আটক করা হয়। আটক ওয়াজিদ আলী মুম্বাইয়ের অদুরে ভিওয়ান্দি, থানে শহরের বাসিন্দা। বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার সময় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি বিশেষ টহল দল গোপন তথ্যের ভিত্তিতে যশোর-নড়াইল মহাসড়কে তাঁরাগঞ্জ নামক জায়গায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে সোনা ছাড়াও বিভিন্ন বিদেশি মুদ্রা পাওয়া যায়। যার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, আজারবাইজানের মানাত, ভারতীয় রুপি ও বেশ কিছু বাংলাদেশি টাকা রয়েছে।  তার কাছ থেকে উদ্ধার ‘Gold Paste’ বাংলাদেশ জুয়েলার্স সমিতি বা BAJUS হতে নিরীক্ষণের মাধ্যমে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করা হয়। বৈদেশিক মুদ্রা ও উক্ত ‘Gold Past’e এর সর্বমোট বাজার মূল্য ১ কোটি ৯৩ লাখ ৪২ হাজার ১১ টাকা। আটক ব্যক্তির পাসপোর্ট হতে জানা যায়, তিনি ২০২৪ সাল হতে বেশ কয়েকবার ভারত-মধ্যপ্রাচ্য-মিশর পুনরায় বাংলাদেশ হয়ে ভারতে গমন করেন। তিনি গত ২০ এপ্রিল ভারতের মুম্বাই হতে বিমানযোগে দুবাই গমন করেন। পরবর্তীতে দুবাই হতে ঢাকা এবং সড়ক পথে ঢাকা হতে সাতক্ষীরা হয়ে ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে প্রবেশ করবেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান।  এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে স্বর্ণ ও বৈদেশিক মুদ্রা যশোর কোতোয়ালী থানা হয়ে যশোর ট্রেজারিতে জমাকরনের প্রক্রিয়া চলমান। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow