দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে কালশী বস্তির আগুন
রাজধানীর কালশী বস্তিতে আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের লে. কর্নেল আজাদ আনোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটে প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবী, পুলিশ-র্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশাকরি আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে। রাস্তার সংকীর্ণতা ও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়েছে।’ আজাদ আনোয়ার বলেন, ‘তদন্ত শেষে আগুন লাগার কারণ ও সূত্রপাত জানা যাবে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’ এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টা ২৩ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে।
রাজধানীর কালশী বস্তিতে আগুন লাগার পর দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট।
সোমবার (২৫ মে) রাত ৯টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের লে. কর্নেল আজাদ আনোয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটে প্রায় ১২৩ জন ফায়ার ফাইটার, স্থানীয় লোকজন, স্বেচ্ছাসেবী, পুলিশ-র্যাব ও সেনাবাহিনীর সহযোগিতায় আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। আশাকরি আর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হবে। রাস্তার সংকীর্ণতা ও পানি সংকটে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়েছে।’
আজাদ আনোয়ার বলেন, ‘তদন্ত শেষে আগুন লাগার কারণ ও সূত্রপাত জানা যাবে। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।’
এর আগে, সন্ধ্যা সাড়ে ৭টা ২৩ মিনিটে ওই বস্তিতে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসে ৪ ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করায় আরও ইউনিট ঘটনাস্থলে যেতে থাকে।
শেষ পর্যন্ত ১৫টি ইউনিটের দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
What's Your Reaction?