দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভ্যানচালক আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত ‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের সদস্য দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল। অভিযুক্ত দুই নেতা হলেন- পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাট। শনিবার (৯ মে) দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়ার জোহা ও সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান সুজন পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেন। কমিটিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু সরকার, যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম মিম, সাখাওয়াত হোসেন সজিব খান, মো. আকাশ ও সাজ্জাদ হোসেন আকাশকে সদস্য করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু সরকার কালবেলাকে বলেন, ‘তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে আগামীকাল জেলা কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।’ গত ৫ মে বি

দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

রংপুরের বদরগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাস্তায় দাঁড়িয়ে থাকা ভ্যানচালক আরিফুল ইসলাম হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযুক্ত ‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের সদস্য দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে জেলা ছাত্রদল।

অভিযুক্ত দুই নেতা হলেন- পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি এবং বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাট।

শনিবার (৯ মে) দুপুরে জেলা ছাত্রদলের সভাপতি শরীফ নেওয়ার জোহা ও সাধারণ সম্পাদক আফতাবুজ্জামান সুজন পাঁচ সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেন।

কমিটিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু সরকার, যুগ্ম আহ্বায়ক মাজেদুল ইসলাম মিম, সাখাওয়াত হোসেন সজিব খান, মো. আকাশ ও সাজ্জাদ হোসেন আকাশকে সদস্য করা হয়েছে।

তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে। তদন্ত কমিটির সদস্য ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু সরকার কালবেলাকে বলেন, ‘তদন্ত কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি। নির্দিষ্ট সময়ের মধ্যে আগামীকাল জেলা কমিটির কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে।’

গত ৫ মে বিকেলে উপজেলার বালুয়াভাটা এলাকার আম্বিয়ার মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত আরিফুল ইসলাম পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের পাঠানপাড়া এলাকার বাসিন্দা রেজাউল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন রংপুর আদালতে মামলায় ‘মার্ডার ফিরোজ’ গ্যাং ও পাঠানপাড়া এলাকার মমিনুল গ্রুপের সদস্যরা হাজিরা দিতে যান। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে ফিরোজ শাহ ওরফে ‘মার্ডার ফিরোজ’ এর নেতৃত্বে মমিনুল গ্রুপের ওপর হামলা চালানো হয়। এতে মমিনুলসহ কয়েকজন আহত হন। পরে বিষয়টি আপাতত মীমাংসা করা হয়।

আদালত থেকে ফেরার পর বিকেল সাড়ে তিনটার দিকে বদরগঞ্জে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিশোধ নিতে মমিনুলের অনুসারীরা দেশীয় অস্ত্র নিয়ে ফিরোজ বাহিনীকে খুঁজতে থাকে। একই সময় ফিরোজ গ্রুপও মমিনুল পক্ষকে খুঁজতে থাকে। একপর্যায়ে আম্বিয়ার মোড়ে দাঁড়িয়ে থাকা ভ্যানচালক আরিফুলের কাছে তার বাড়ি কোথায় জানতে চাওয়া হয়। তিনি পাঠানপাড়া গ্রামের কথা বলতেই তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বাবা রেজাউল ইসলাম বাদী হয়ে বদরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় ‘মার্ডার ফিরোজ’ গ্যাংয়ের প্রধান ফিরোজ শাহকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া গ্যাংয়ের সদস্য পৌর ছাত্রদলের সদস্য সচিব গোপাল ব্যানার্জি, বদরগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্র দলের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সম্রাটসহ ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় আরও পাঁচ থেকে ছয়জন অজ্ঞাতনামাকেও আসামি করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow