দুই টিকিট কালোবাজারির কাছে মিলল ১ হাজার মোবাইল সিম
জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের থেকে ৯৬৩টি সিম ট্রেনের ১২টি টিকিট ও ১৪টি মোবাইল সেট জব্দ করা হয়। শুক্রবার (১৫ মে) বিকেলে সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ-সংলগ্ন এলাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। তারা হলেন-দাপুনিয়া গ্রামের মিনাতুর রহমান মিনাত (২৫) ও মো. শাকিব (২৪) । এ বিষয়ে বিকেলে র্যাবের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট সংগ্রহ করে অবৈধভাবে বেশি দামে যাত্রীদের কাছে বিক্রি করছিলেন। বিশেষ করে ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা চড়া দামে টিকিট বিক্রি করতেন। জব্দ হওয়া ১২টি টিকিটের মূল্য ৫ হাজার ৮৮০ টাকা বলে জানায় র্যাব। এসব বিষয় নিয়ে র্যাব দীর্ঘদিন ধরে খোঁজখবর রাখছে জানিয়ে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির মূল হোতা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। র্যাব ১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। টিকিট কালোবাজারি ও যাত্রি হয়রানি প্রতিরোধে র্যাবের গোয়েন্দা ন
জামালপুরে ট্রেনের টিকিট কালোবাজারি চক্রের দুই সদস্যকে আটক করেছে র্যাব। এসময় তাদের থেকে ৯৬৩টি সিম ট্রেনের ১২টি টিকিট ও ১৪টি মোবাইল সেট জব্দ করা হয়।
শুক্রবার (১৫ মে) বিকেলে সদর উপজেলার দাপুনিয়া গ্রামের পুরাতন জামে মসজিদ-সংলগ্ন এলাকায় র্যাবের একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে।
তারা হলেন-দাপুনিয়া গ্রামের মিনাতুর রহমান মিনাত (২৫) ও মো. শাকিব (২৪) ।
এ বিষয়ে বিকেলে র্যাবের প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে ট্রেনের টিকিট সংগ্রহ করে অবৈধভাবে বেশি দামে যাত্রীদের কাছে বিক্রি করছিলেন। বিশেষ করে ঈদ ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সাধারণ যাত্রীদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তারা চড়া দামে টিকিট বিক্রি করতেন।
জব্দ হওয়া ১২টি টিকিটের মূল্য ৫ হাজার ৮৮০ টাকা বলে জানায় র্যাব।
এসব বিষয় নিয়ে র্যাব দীর্ঘদিন ধরে খোঁজখবর রাখছে জানিয়ে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চক্রটির মূল হোতা দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব ১৪ জামালপুরের কোম্পানি কমান্ডার মেজর লাবিদ আহমেদ বলেন, ‘এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। টিকিট কালোবাজারি ও যাত্রি হয়রানি প্রতিরোধে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।’
What's Your Reaction?