দুই দফা জানাজা শেষে সংসদ চত্বরে দাফন করা হবে জমির উদ্দিন সরকারকে
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দুই দফা জানাজার পর আজ সংসদ চত্বরে দাফন করা হবে। রোববার (১২ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা আজ সম্পন্ন হবে। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা হবে। পরে বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হবে। আরও পড়ুন সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন দ্বিতীয় জানাজা শেষে জাতীয় সংসদ চত্বরে তার মরদেহ দাফন করা হবে। তবে বৈরী আবহাওয়ার কারণে হাইকোর্ট প্রাঙ্গণে মরদেহ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। এর আগে রোববার (১২ জুলাই) ভোররাতে তিনি মারা যান। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। কেএইচ/এমআইএইচএস
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দুই দফা জানাজার পর আজ সংসদ চত্বরে দাফন করা হবে। রোববার (১২ জুলাই) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের জানাজা আজ সম্পন্ন হবে। বাদ জোহর ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজা হবে। পরে বাদ আসর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা হবে।
দ্বিতীয় জানাজা শেষে জাতীয় সংসদ চত্বরে তার মরদেহ দাফন করা হবে।
তবে বৈরী আবহাওয়ার কারণে হাইকোর্ট প্রাঙ্গণে মরদেহ নিয়ে যাওয়ার সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
এর আগে রোববার (১২ জুলাই) ভোররাতে তিনি মারা যান। অসুস্থতার কারণে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
কেএইচ/এমআইএইচএস
What's Your Reaction?
