দুই দশক পর প্রীতি জিনতার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ব্রেট লি

বলিউড অভিনেত্রী ও আইপিএলে পাঞ্জাব কিংসের অন্যতম মালিক প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি গতিতারকা ব্রেট লি। প্রায় দুই দশক ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের মধ্যে কখনোই প্রেমের সম্পর্ক ছিল না- ছিল শুধুই গভীর বন্ধুত্ব। ২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমান পাঞ্জাব কিংস) যোগ দেন ব্রেট লি। সে সময় দলের অন্যতম মালিক ছিলেন প্রীতি জিনতা। ২০১০ সাল পর্যন্ত একই দলে খেলেন অস্ট্রেলিয়ান এই পেসার। এরপর ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন তিনি। পাঞ্জাবে থাকার সময় থেকেই লি ও প্রীতিকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। মাঠে কিংবা দলের বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেলেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে শুরু হতো প্রেমের জল্পনা। তবে এতদিন এ বিষয়ে কখনোই প্রকাশ্যে মন্তব্য করেননি লি। সম্প্রতি বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অবশেষে সেই নীরবতা ভাঙলেন ৪৮ বছর বয়সী সাবেক এই ফাস্ট বোলার। লি বলেন, ‘এবার সত্যিটা জেনে নিন- আমি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিনতা এবং আমি তখনও ভাল

দুই দশক পর প্রীতি জিনতার সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন ব্রেট লি

বলিউড অভিনেত্রী ও আইপিএলে পাঞ্জাব কিংসের অন্যতম মালিক প্রীতি জিনতার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে অবশেষে মুখ খুলেছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি গতিতারকা ব্রেট লি। প্রায় দুই দশক ধরে চলা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে লি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের মধ্যে কখনোই প্রেমের সম্পর্ক ছিল না- ছিল শুধুই গভীর বন্ধুত্ব।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে কিংস ইলেভেন পাঞ্জাবে (বর্তমান পাঞ্জাব কিংস) যোগ দেন ব্রেট লি। সে সময় দলের অন্যতম মালিক ছিলেন প্রীতি জিনতা। ২০১০ সাল পর্যন্ত একই দলে খেলেন অস্ট্রেলিয়ান এই পেসার। এরপর ২০১১ সালে কলকাতা নাইট রাইডার্সে যোগ দেন তিনি।

পাঞ্জাবে থাকার সময় থেকেই লি ও প্রীতিকে ঘিরে নানা গুঞ্জন ছড়িয়ে পড়ে। মাঠে কিংবা দলের বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেলেই সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে শুরু হতো প্রেমের জল্পনা। তবে এতদিন এ বিষয়ে কখনোই প্রকাশ্যে মন্তব্য করেননি লি।

সম্প্রতি বোম্বে টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অবশেষে সেই নীরবতা ভাঙলেন ৪৮ বছর বয়সী সাবেক এই ফাস্ট বোলার।

লি বলেন, ‘এবার সত্যিটা জেনে নিন- আমি কখনোই কোনো বলিউড অভিনেত্রীর সঙ্গে প্রেম করিনি। প্রীতি জিনতা এবং আমি তখনও ভালো বন্ধু ছিলাম, এখনও আছি। সে সময় তিনি পাঞ্জাব দলের মালিক ছিলেন। তিনি অসাধারণ বুদ্ধিমতী একজন নারী এবং আমি তাকে ভীষণ সম্মান করি।’

প্রেমের গুঞ্জন তাকে কখনো বিরক্ত করেছিল কি না- এমন প্রশ্নের জবাবে লি বলেন, ‘এসব গল্প আমাকে কখনোই বিচলিত করেনি। কারণ আমি সত্যটা জানতাম। মানুষ যা খুশি অনুমান করতে পারে, কিন্তু আমি কখনো সেগুলোকে আমার জীবনে প্রভাব ফেলতে দিইনি।’

যদিও ব্রেট লি এতদিন এ বিষয়ে নীরব ছিলেন, প্রীতি জিনতা অবশ্য অনেক আগেই গুঞ্জনের জবাব দিয়েছিলেন। ২০১০ সালে তিনি বলেছিলেন, ‘প্রতি বছর ব্রেট লির সঙ্গে আমার প্রেমের গল্প শুনতে শুনতে এটা এখন খুবই পুরোনো আর একঘেয়ে খবর হয়ে গেছে। তাই সবাইকে বলছি- এখানে প্রেমের কোনো খবর নেই, আমরা শুধু বন্ধু।’

ব্যক্তিগত জীবনে ব্রেট লি ২০০৬ সালে এলিজাবেথ কেম্পকে বিয়ে করেন। তাদের ঘরে একটি ছেলে সন্তান জন্ম নেয়। তবে বিয়ের দুই বছরের মধ্যেই সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং ২০০৯ সালে তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়। পরে ২০১৪ সালে লানা অ্যান্ডারসনকে বিয়ে করেন লি। বর্তমানে তাদের সংসারে দুই সন্তান রয়েছে।

অন্যদিকে প্রীতি জিনতা সাম্প্রতিক বছরগুলোতে বলিউডে তুলনামূলক কম সক্রিয়। তবে বর্তমানে তিনি ‘বাটওয়ারা ১৯৪৭’ নামে একটি নতুন সিনেমার কাজ করছেন। ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন সানি দেওল। আগামী ১৪ আগস্ট সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

অভিনয়ের পাশাপাশি আইপিএলে পাঞ্জাব কিংসের সহ-মালিক হিসেবে এখনও সক্রিয় রয়েছেন প্রীতি। দলের ঘরের মাঠের ম্যাচগুলোতে তাকে নিয়মিত গ্যালারিতে দেখা যায়।

দীর্ঘদিনের গুঞ্জনের অবসান ঘটিয়ে ব্রেট লির এই বক্তব্যের পর স্পষ্ট হলো, আইপিএলের শুরুর দিকের বহুল আলোচিত সেই ‘প্রেমকাহিনি’ আসলে ছিল কেবলই গুজব। দুজনের সম্পর্ক ছিল এবং এখনও আছে- শুধুই বন্ধুত্বের।

আইএইচএস/

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow