দুই নতুন মুখকে নিয়ে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল। এই দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই ডিফেন্ডার ওলওয়েথু মাখানিয়া ও ব্রাডলি ক্রস। এছাড়াও ৩৬ বছর বয়সী প্লেমেকার থেম্বা জওয়ানে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে। কোচ হুগো ব্রুস খুব বেশি চমক না রেখে মূলত সেই খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছেন। যারা কিনা ১৬ বছর পর দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের মূল পর্বে তুলতে ভূমিকা রেখেছেন। ২২ বছর বয়সী সেন্টার-ব্যাক মাখানিয়া বর্তমানে ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলেন। অন্যদিকে ২৫ বছর বয়সী ব্র্যাডলি ক্রস একসময় নিউক্যাসল ইউনাইটেডের একাডেমিতে ছিলেন, এখন খেলছেন কাইজার শেফসে। দুজনের কেউই খেলেননি বাছাইপর্বে। তবে রক্ষণভাগে বাড়তি বিকল্প রাখতে তাদের স্কোয়াডে নেওয়া হয়েছে। ইনজুরিতে ভুগলেও নিয়মিত লেফট-ব্যাক অব্রে মদিবাও দলে জায়গা পেয়েছেন। আক্রমণভাগে নেতৃত্ব দেবেন লাইলে ফস্টার। এছাড়া ৩৬ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার জওয়ানের অভিজ্ঞতাকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন ব্রুস। ৭৪ বছর বয়সী এই বেলজিয়ান কোচ আগেই জানিয়েছেন, বিশ্বকাপের পরই কোচিং ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। খেল
আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা জাতীয় ফুটবল দল। এই দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা দুই ডিফেন্ডার ওলওয়েথু মাখানিয়া ও ব্রাডলি ক্রস। এছাড়াও ৩৬ বছর বয়সী প্লেমেকার থেম্বা জওয়ানে জায়গা পেয়েছেন দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে।
কোচ হুগো ব্রুস খুব বেশি চমক না রেখে মূলত সেই খেলোয়াড়দের ওপরই আস্থা রেখেছেন। যারা কিনা ১৬ বছর পর দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপের মূল পর্বে তুলতে ভূমিকা রেখেছেন।
২২ বছর বয়সী সেন্টার-ব্যাক মাখানিয়া বর্তমানে ফিলাডেলফিয়া ইউনিয়নে খেলেন। অন্যদিকে ২৫ বছর বয়সী ব্র্যাডলি ক্রস একসময় নিউক্যাসল ইউনাইটেডের একাডেমিতে ছিলেন, এখন খেলছেন কাইজার শেফসে। দুজনের কেউই খেলেননি বাছাইপর্বে। তবে রক্ষণভাগে বাড়তি বিকল্প রাখতে তাদের স্কোয়াডে নেওয়া হয়েছে। ইনজুরিতে ভুগলেও নিয়মিত লেফট-ব্যাক অব্রে মদিবাও দলে জায়গা পেয়েছেন।
আক্রমণভাগে নেতৃত্ব দেবেন লাইলে ফস্টার। এছাড়া ৩৬ বছর বয়সী অভিজ্ঞ মিডফিল্ডার জওয়ানের অভিজ্ঞতাকে দলের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন ব্রুস।
৭৪ বছর বয়সী এই বেলজিয়ান কোচ আগেই জানিয়েছেন, বিশ্বকাপের পরই কোচিং ক্যারিয়ারের ইতি টানবেন তিনি। খেলোয়াড় হিসেবে ১৯৮৬ বিশ্বকাপে বেলজিয়ামকে চতুর্থ স্থানে তুলেছিলেন ব্রুস, সেই আসরটিও হয়েছিল মেক্সিকোতে।
দক্ষিণ আফ্রিকা ‘এ’ গ্রুপে রয়েছে এবং ১১ জুন টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকোর মুখোমুখি হবে। এরপর চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলবে তারা।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড
গোলরক্ষক: সিফো চেইন, রিকার্ডো গস ও অধিনায়ক রনওয়েন উইলিয়ামস;
ডিফেন্ডার: অব্রে মাদিবা, খুলিসো মুদাউ, খুলুমানি ন্দামানে, কামোগেলো সেবেলেবেলে, এনকোসিনাথি সিবিসি, থাবাং মাতুলুদি, ব্র্যাডলি ক্রস ও ওলওয়েথু মাখানিয়া, সামুকেলে কাবিনি, ম্বেকেজেলি ম্বোকাজি ও ইমে ওকন।
মিডফিল্ডার: ওসউইন আপোলিস, থালেন্টে ম্বাথা, রেলেবোহিলে মোফোকেনগ, জেইডেন অ্যাডামস, তেবোহো মোকোয়েনা, স্পেফেলো সিথোলে, থেম্বা জোয়ানে;
ফরোয়ার্ড: লাইল ফস্টার, এভিডেন্স মাকগোপা, সেপাং মোরেমি, থাপেলো মাসেকো, ইকরায়াম রেইনার্স।
আইএন
What's Your Reaction?