দুই বছর পর ভ্রমণ ভিসায় আখাউড়া হয়ে ভারতে গেলেন প্রথম বাংলাদেশি

প্রায় দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের দিকে দুই বছর পর একজন ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যান। একাধিক সূত্র জানায়, কয়েকদিন ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বেড়েছে। ভারতীয় যাত্রীরা আসছেন ভ্রমণ ভিসা নিয়ে আর দেশ থেকে যাচ্ছিলেন চিকিৎসা ভিসা নিয়ে। ভারত ভ্রমণ ভিসা দিতে শুরু করায় বাংলাদেশি যাত্রী আরও বাড়বে। বৃহস্পতিবার দুপুরের দিকে দুই বছর পর এই স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ব্রাহ্মণবাড়িয়া জেলার এক যাত্রী প্রথম ভারতে যান। তিনি ২৮ জুন আবেদন করে ৮ জুলাই ভিসা পান ছয় মাস মেয়াদের। আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই মো. আব্দুর রহিম বলেন, দুপুরের দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় গেছেন। ভ্রমণ ভিসা শুরু হওয়ায় যাত্রী আরও বাড়বে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় দুই বছরের মাথায় ভ্রমণ ভিসা চালু করে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে ২৮ জুন একযোগে ভিসার কার্যক্রম শুরু হয়। ৮ জুলাই থেকে যাত্রীরা ভিসা

দুই বছর পর ভ্রমণ ভিসায় আখাউড়া হয়ে ভারতে গেলেন প্রথম বাংলাদেশি

প্রায় দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাত্রী পারাপার শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরের দিকে দুই বছর পর একজন ভ্রমণ ভিসা নিয়ে ভারতে যান।

একাধিক সূত্র জানায়, কয়েকদিন ধরে আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বেড়েছে। ভারতীয় যাত্রীরা আসছেন ভ্রমণ ভিসা নিয়ে আর দেশ থেকে যাচ্ছিলেন চিকিৎসা ভিসা নিয়ে। ভারত ভ্রমণ ভিসা দিতে শুরু করায় বাংলাদেশি যাত্রী আরও বাড়বে।

বৃহস্পতিবার দুপুরের দিকে দুই বছর পর এই স্থলবন্দর দিয়ে ভ্রমণ ভিসায় ব্রাহ্মণবাড়িয়া জেলার এক যাত্রী প্রথম ভারতে যান। তিনি ২৮ জুন আবেদন করে ৮ জুলাই ভিসা পান ছয় মাস মেয়াদের।

আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের এসআই মো. আব্দুর রহিম বলেন, দুপুরের দিকে একজন বাংলাদেশি ভ্রমণ ভিসায় গেছেন। ভ্রমণ ভিসা শুরু হওয়ায় যাত্রী আরও বাড়বে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণ–অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারত। প্রায় দুই বছরের মাথায় ভ্রমণ ভিসা চালু করে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে ২৮ জুন একযোগে ভিসার কার্যক্রম শুরু হয়। ৮ জুলাই থেকে যাত্রীরা ভিসা পাচ্ছেন।

আবুল হাসনাত মো. রাফি/এসজেডএইচ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow