দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন ব্যারিস্টার সুমন
রাজধানীর খিলক্ষেত ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এ দুই মামলায় আগে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জাগো নিউজকে জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন আদালত। আরও পড়ুন আরও দুই মামলায় হাইকোর্টে ব্যারিস্টার সুমনের জামিন আবেদন ২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে। ব্যারিস্টার সুমন যুবলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন। এফএইচ/এমকেআর
রাজধানীর খিলক্ষেত ও মুগদা থানায় দায়ের করা পৃথক দুই মামলায় সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ ছায়েদুল হক সুমনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
এ দুই মামলায় আগে জারি করা রুল নিষ্পত্তি করে বুধবার (২৯ জুলাই) হাইকোর্টের বিচারপতি শেখ মো. জাকির হোসেন এবং বিচারপতি মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এম লিটন আহমেদ। তিনি জাগো নিউজকে জানান, খিলগাঁও থানার হত্যা মামলা এবং মুগদা থানার হত্যাচেষ্টা মামলায় রুল অ্যাবসুলেট করে ব্যারিস্টার সুমনকে জামিন দিয়েছেন আদালত।
২০২৪ সালের ২১ অক্টোবর দিনগত রাত দেড়টায় রাজধানীর মিরপুর-৬ থেকে সুমনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় এবং হবিগঞ্জে বেশ কয়েকটি মামলা রয়েছে।
ব্যারিস্টার সুমন যুবলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ছিলেন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত হন।
এফএইচ/এমকেআর
What's Your Reaction?
