দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে দুই মাস বয়সি এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মোহাম্মদ সুলতানকে (৩০) আটক করেছে পুলিশ।  বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। সে মোহাম্মদ সুলতান ও রুনা আক্তার দম্পতির একমাত্র সন্তান। পরিবারটির বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে হলেও কাজের সুবাদে তারা দীর্ঘদিন ধরে ফুলগাজীতে বসবাস করে আসছেন। শিশুটির মা রুনা আক্তারের অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার কারণে সংসারের খরচ বহন করতেন না এবং প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বৃহস্পতিবার রাতেও কাজ শেষে বাসায় ফিরে সুলতান তাকে একটি পানীয় কিনে আনার জন্য বাইরে পাঠান। রুনা আক্তার বলেন, ‘দোকান থেকে ফিরে এসে দেখি আমার ছেলে কোনো সাড়া দিচ্ছে না। আমি তাকে হাসপাতালে নিতে চাইলে সুলতান বাধা দেন। পরে অনেক চেষ্টার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও ছেলে কান্না করলে সুলতান বিরক্ত হতেন।’ তবে অভিযোগ অস্বীকার করেছেন সুলতান। পুলিশকে দেওয়া প্র

দুই মাসের শিশুকে হত্যার অভিযোগ, বাবা আটক

ফেনীর ফুলগাজীতে দুই মাস বয়সি এক শিশুকে আছাড় মেরে হত্যার অভিযোগ উঠেছে তার বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা মোহাম্মদ সুলতানকে (৩০) আটক করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১১ জুন) রাতে উপজেলার ফুলগাজী বাজারসংলগ্ন মেম্বার কলোনির একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ জুনায়েদ। সে মোহাম্মদ সুলতান ও রুনা আক্তার দম্পতির একমাত্র সন্তান। পরিবারটির বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নে হলেও কাজের সুবাদে তারা দীর্ঘদিন ধরে ফুলগাজীতে বসবাস করে আসছেন।

শিশুটির মা রুনা আক্তারের অভিযোগ, তার স্বামী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নেশার কারণে সংসারের খরচ বহন করতেন না এবং প্রায়ই তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। বৃহস্পতিবার রাতেও কাজ শেষে বাসায় ফিরে সুলতান তাকে একটি পানীয় কিনে আনার জন্য বাইরে পাঠান।

রুনা আক্তার বলেন, ‘দোকান থেকে ফিরে এসে দেখি আমার ছেলে কোনো সাড়া দিচ্ছে না। আমি তাকে হাসপাতালে নিতে চাইলে সুলতান বাধা দেন। পরে অনেক চেষ্টার পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও ছেলে কান্না করলে সুলতান বিরক্ত হতেন।’

তবে অভিযোগ অস্বীকার করেছেন সুলতান। পুলিশকে দেওয়া প্রাথমিক জবানবন্দিতে তিনি দাবি করেছেন, কোলে নিয়ে খেলার সময় শিশুটি অসাবধানতাবশত তার হাত থেকে পড়ে যায়। এরপর থেকেই শিশুটির কোনো সাড়াশব্দ পাওয়া যায়নি।

ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তানভীর মাহমুদ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ফুলগাজী থানার ওসি এস এম মিজানুর রহমান বলেন, ‘ঘটনার পর শিশুটির বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow