দুই মিনিটের বক্তব্যে অনেক প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইলেন প্রার্থীরা
কেউ আদালত প্রাঙ্গণের পরিবেশ উন্নয়ন, কেউ আইনজীবীদের কল্যাণ তহবিল শক্তিশালী করা, আবার কেউ ডিজিটাল সেবা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। সংক্ষিপ্ত বক্তব্য হলেও প্রার্থীদের কথায় ছিল নির্বাচনি উত্তাপ ও প্রতিযোগিতার ছাপ। রোববার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর আদালত চত্বরে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে আয়োজিত ‘প্রার্থী পরিচিতি সভায়’ সব প্রার্থীকে দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা নিজেদের যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনা করেন।ৎ প্রার্থী পরিচিতি সভায় প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট চেয়ে সরব ছিলেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তারা তুলে ধরেন নিজেদের পরিকল্পনা, প্রতিশ্রুতি ও কাজের অভিজ্ঞতা। সরেজমিনে দেখা যায়, সমিতির সদস্য আইনজীবীদের সরব উপস্থিতি ও প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অংশ নেওয়া আইনজীবীরা বলেন, সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার এ সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। দেখার বিষয়, এই বক্তব্য আর প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা
কেউ আদালত প্রাঙ্গণের পরিবেশ উন্নয়ন, কেউ আইনজীবীদের কল্যাণ তহবিল শক্তিশালী করা, আবার কেউ ডিজিটাল সেবা বাড়ানোর প্রতিশ্রুতি দেন। সংক্ষিপ্ত বক্তব্য হলেও প্রার্থীদের কথায় ছিল নির্বাচনি উত্তাপ ও প্রতিযোগিতার ছাপ।
রোববার (২৬ এপ্রিল) ঢাকা মহানগর আদালত চত্বরে ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ উপলক্ষে আয়োজিত ‘প্রার্থী পরিচিতি সভায়’ সব প্রার্থীকে দুই মিনিট করে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই প্রার্থীরা নিজেদের যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনা করেন।ৎ
প্রার্থী পরিচিতি সভায় প্রার্থীরা নিজেদের পক্ষে ভোট চেয়ে সরব ছিলেন। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই তারা তুলে ধরেন নিজেদের পরিকল্পনা, প্রতিশ্রুতি ও কাজের অভিজ্ঞতা।
সরেজমিনে দেখা যায়, সমিতির সদস্য আইনজীবীদের সরব উপস্থিতি ও প্রার্থীদের সক্রিয় অংশগ্রহণে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অংশ নেওয়া আইনজীবীরা বলেন, সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে ভোটারদের কাছে নিজেদের তুলে ধরার এ সুযোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা। দেখার বিষয়, এই বক্তব্য আর প্রতিশ্রুতি বাস্তবায়ন কতটা হয়।
এতে সভাপতিত্ব করেন ঢাকা আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ এর প্রধান নির্বাচন কমিশনার আইনজীবী বোরহান উদ্দিন।
প্রার্থীদের বক্তব্যের সময় উপস্থিত সমর্থকেরা বিভিন্নভাবে তাদের প্রতি সমর্থন জানান। করতালি ও স্লোগানে প্রাঙ্গণে তৈরি হয় নির্বাচনি আবহ। অনেকেই নিজেদের পছন্দের প্রার্থীর পক্ষে সরব অবস্থান নেন।
সভায় নির্বাচন কমিশনাররা প্রার্থীদের উদ্দেশে নির্বাচনি আচরণবিধি মেনে চলার আহ্বান জানান। তারা বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাইকে নিয়ম-কানুন অনুসরণ করতে হবে।
এমডিএএ/এমকেআর
What's Your Reaction?