দুই যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষ
কিশোরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মিনহাজ এন্টারপ্রাইজের একটি বাস নান্দলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী মাছিম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্
কিশোরগঞ্জে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টা ৪০ মিনিটের দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর বাস দুটি সরিয়ে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মিনহাজ এন্টারপ্রাইজের একটি বাস নান্দলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জগামী মাছিম পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকসহ অন্তত ২০ জন যাত্রী আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল ও কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
কিশোরগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল হক জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। গুরুতর আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।