দুই ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার

‎ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ী জেলার কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এ দুই সন্ত্রাসীকে। ‎গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার আখশুকনা গ্রামের মনমথ নাথ ঘোষের ছেলে মাধব ঘোষ (৩৬) এবং একই গ্রামের অরবিন্দু শিকদারের ছেলে অসীম শিকদার (২১)। ‎‎স্থানীয় সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঁঠালবাগানে সন্দেহজনকভাবে অবস্থানকালে এলাকাবাসী তাদের আটক করে। ‎পরে মধুখালী থানা পুলিশকে খবর দেওয়া হলে সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান ও সাব-ইন্সপেক্টর মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।  পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি সিসার কার্তুজ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।‎ মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মো. তাইজুর রহমান জানান, মাধব ঘোষ রাজবাড়ী জেলার অপরাধ জগতের পরিচিত মুখ। তার বিরুদ্ধে ম

দুই ‘শীর্ষ সন্ত্রাসী’ গ্রেপ্তার
‎ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ রাজবাড়ী জেলার কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এ দুই সন্ত্রাসীকে। ‎গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী জেলার আখশুকনা গ্রামের মনমথ নাথ ঘোষের ছেলে মাধব ঘোষ (৩৬) এবং একই গ্রামের অরবিন্দু শিকদারের ছেলে অসীম শিকদার (২১)। ‎‎স্থানীয় সূত্রে জানা যায়, ২২ ফেব্রুয়ারি রাত আনুমানিক ১০টার দিকে নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঁঠালবাগানে সন্দেহজনকভাবে অবস্থানকালে এলাকাবাসী তাদের আটক করে। ‎পরে মধুখালী থানা পুলিশকে খবর দেওয়া হলে সাব-ইন্সপেক্টর কামরুজ্জামান ও সাব-ইন্সপেক্টর মোক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।  পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে একটি দেশীয় তৈরি পাইপগান ও দুটি সিসার কার্তুজ উদ্ধার করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।‎ মধুখালী থানার অফিসার ইনচার্জ ফকির মো. তাইজুর রহমান জানান, মাধব ঘোষ রাজবাড়ী জেলার অপরাধ জগতের পরিচিত মুখ। তার বিরুদ্ধে মাদক, অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। ‎দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।  স্থানীয়দের মতে, এ ধরনের কুখ্যাত সন্ত্রাসীর গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow