দুইশত ছেষট্টি দিনের বারুদমাখা ভোর
নয়মাসের লম্বা রাত—দীর্ঘ অন্ধকারপ্রতিদিন ভোর—দুইশত ছেষট্টি ভোরপ্রতিদিন বারুদমাখা ভোর। কোকিল ডেকে ডেকে রক্তচক্ষুহায়েনা ডেকে ডেকে বিষাক্ত বাতাসছোপছোপ রক্তে দুর্গন্ধমর্টার আর বারুদে তবু স্বাধীনতার শখ। ঝরাপাতায় ফিসফিসানিবাংলাদেশের গল্পসজনে ডালে, বটের শাখায় কোকিলের সুরশিমুল-কৃষ্ণচূড়ার থোকে শালিক-দোয়েলমিলেমিশে ঐকতান—প্রতিরোধের কোরাস। স্বাধীনতা, কাছে এসে অর্কেস্ট্রা হয়ে ছুঁয়ে দিয়েছে। এসইউ
নয়মাসের লম্বা রাত—দীর্ঘ অন্ধকার
প্রতিদিন ভোর—দুইশত ছেষট্টি ভোর
প্রতিদিন বারুদমাখা ভোর।
কোকিল ডেকে ডেকে রক্তচক্ষু
হায়েনা ডেকে ডেকে বিষাক্ত বাতাস
ছোপছোপ রক্তে দুর্গন্ধ
মর্টার আর বারুদে তবু স্বাধীনতার শখ।
ঝরাপাতায় ফিসফিসানি
বাংলাদেশের গল্প
সজনে ডালে, বটের শাখায় কোকিলের সুর
শিমুল-কৃষ্ণচূড়ার থোকে শালিক-দোয়েল
মিলেমিশে ঐকতান—প্রতিরোধের কোরাস।
স্বাধীনতা, কাছে এসে অর্কেস্ট্রা হয়ে ছুঁয়ে দিয়েছে।
এসইউ
What's Your Reaction?