দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে কারখানা দুটির মালিকপক্ষকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জালকুড়ি মাদবর বাজার ও আমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা। সূত্র জানা গেছে, অভিযানে মাদবর বাজারের জিসান ওয়াশিং লন্ড্রি নামের একটি ওয়াশিং কারখানা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে উৎপাদন চালিয়ে আসছিল বলে প্রমাণ পায় মোবাইল কোর্ট। কারখানাটির গ্যাসের উৎস পয়েন্ট বন্ধ করে দেওয়া হয় এবং মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, একই দিন আমতলা এলাকার বিসমিল্লাহ ফার্নিচার নামের একটি খানাটলি কারখানায়ও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। সেখানেও উৎস পয়েন্ট বিচ্ছিন্ন করে মালিকপক্ষকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। নারায়ণগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা বলেন, মোট দুটি মামলায় আদায় করা জরিমানার পরিমাণ ২ লাখ ৭০ হাজার টাকা। অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে দেশের সম্পদ অপচয় রোধে এই ধরনের অভিযান চলমান থাকবে

দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে দুটি কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে কারখানা দুটির মালিকপক্ষকে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জালকুড়ি মাদবর বাজার ও আমতলা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নারায়ণগঞ্জের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা।

সূত্র জানা গেছে, অভিযানে মাদবর বাজারের জিসান ওয়াশিং লন্ড্রি নামের একটি ওয়াশিং কারখানা অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে উৎপাদন চালিয়ে আসছিল বলে প্রমাণ পায় মোবাইল কোর্ট। কারখানাটির গ্যাসের উৎস পয়েন্ট বন্ধ করে দেওয়া হয় এবং মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে, একই দিন আমতলা এলাকার বিসমিল্লাহ ফার্নিচার নামের একটি খানাটলি কারখানায়ও অবৈধ গ্যাস সংযোগ পাওয়া যায়। সেখানেও উৎস পয়েন্ট বিচ্ছিন্ন করে মালিকপক্ষকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

নারায়ণগঞ্জ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাবাসসুম হাসান তানিশা বলেন, মোট দুটি মামলায় আদায় করা জরিমানার পরিমাণ ২ লাখ ৭০ হাজার টাকা। অবৈধ গ্যাস সংযোগের মাধ্যমে দেশের সম্পদ অপচয় রোধে এই ধরনের অভিযান চলমান থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow