দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থনে ব্রাজিলের ভক্ত

মৌলভীবাজারের রাজনগরে ফুটবল খেলায় ব্রাজিল দল সমর্থন করা ইমরান খান নামে এক ব্যক্তি দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থক শিবিরে যোগ দিয়েছেন। শনিবার (৬ জুন) বিকেলে রাজনগর উপজেলায় এ ঘটনা ঘটে। জানা যায়, স্থানীয়দের কাছে ইমরান পরিচিত ছিলেন ব্রাজিলের এক পাগলা ভক্ত হিসেবে। নেইমারের জাদুতে মুগ্ধ ইমরান দিনরাত ব্রাজিলের জয়গান গাইতেন। কিন্তু শনিবার বিকেলে নাটকীয়ভাবে সমর্থন বদলের এ ঘটনা ঘটান। রাজকীয় আয়োজনে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের মায়া ত্যাগ করেন ইমরান। যেন ধুয়ে মুছে সাফ করে নেন নিজের ফুটবল অতীত। রাজকীয় এই শুদ্ধিকরণ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শিবিরে। ইমরান বলেন, বুক ভরা আশা নিয়ে প্রত্যেকবার ব্রাজিলকে সমর্থন করি। কিন্তু কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও সাফল্যের মুখ দেখছে না ব্রাজিল ফুটবল টিম। সেই হতাশা থেকে যোগ দিয়েছি আর্জেন্টিনা সমর্থক শিবিরে। আর্জেন্টিনা ফ্যান গ্রুপ অব মৌলভীবাজারের এডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বসিত। মাহিদুল ইসলাম/এফএ/জেআইএম

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থনে ব্রাজিলের ভক্ত

মৌলভীবাজারের রাজনগরে ফুটবল খেলায় ব্রাজিল দল সমর্থন করা ইমরান খান নামে এক ব্যক্তি দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থক শিবিরে যোগ দিয়েছেন।

শনিবার (৬ জুন) বিকেলে রাজনগর উপজেলায় এ ঘটনা ঘটে।

জানা যায়, স্থানীয়দের কাছে ইমরান পরিচিত ছিলেন ব্রাজিলের এক পাগলা ভক্ত হিসেবে। নেইমারের জাদুতে মুগ্ধ ইমরান দিনরাত ব্রাজিলের জয়গান গাইতেন। কিন্তু শনিবার বিকেলে নাটকীয়ভাবে সমর্থন বদলের এ ঘটনা ঘটান।

দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা সমর্থনে ব্রাজিলের ভক্ত

রাজকীয় আয়োজনে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের মায়া ত্যাগ করেন ইমরান। যেন ধুয়ে মুছে সাফ করে নেন নিজের ফুটবল অতীত। রাজকীয় এই শুদ্ধিকরণ শেষে তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শিবিরে।

ইমরান বলেন, বুক ভরা আশা নিয়ে প্রত্যেকবার ব্রাজিলকে সমর্থন করি। কিন্তু কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ কোথাও সাফল্যের মুখ দেখছে না ব্রাজিল ফুটবল টিম। সেই হতাশা থেকে যোগ দিয়েছি আর্জেন্টিনা সমর্থক শিবিরে।

আর্জেন্টিনা ফ্যান গ্রুপ অব মৌলভীবাজারের এডমিন ফুয়াদ আহমদ মুরাদ বলেন, চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের আগে আর্জেন্টিনা সমর্থকরা উচ্ছ্বসিত।

মাহিদুল ইসলাম/এফএ/জেআইএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow