দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই দিনে পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে।  সোমবার (৯ মার্চ) উপজেলার কাশিমপুর ও মোড়াকরি গ্রামে এ দুটি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে কাশিমপুর গ্রামে হালচাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মাসুদুল হক এবং অপর পক্ষের বাবুল মিয়ার সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে প্রায় ১৫ জন আহত হয়। আহতরা হলেন, জুয়েল মিয়া (৩৫), আনারুল (২২), মাসুদুল হক (৫০), তামিম (১৬), জহিরুল হক (২৬), গিয়াস উদ্দিন (৪০) ও কালু মিয়া (২৫)। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত তামিমকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে। একই দিন সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার মোড়াকরি গ্রামে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, গ্রামের আব্দুল আওয়াল ও সাইফুল ইসলাম পক্ষের মধ্যে বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে উভয় পক্ষ সংঘ

দুপক্ষের সংঘর্ষ, আহত ২৫

হবিগঞ্জের লাখাই উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একই দিনে পৃথক দুটি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। 


সোমবার (৯ মার্চ) উপজেলার কাশিমপুর ও মোড়াকরি গ্রামে এ দুটি সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকাল আনুমানিক ৯টার দিকে কাশিমপুর গ্রামে হালচাষের টাকা চাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে মাসুদুল হক এবং অপর পক্ষের বাবুল মিয়ার সমর্থকরা লাঠিসোঁটা নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে প্রায় ১৫ জন আহত হয়।

আহতরা হলেন, জুয়েল মিয়া (৩৫), আনারুল (২২), মাসুদুল হক (৫০), তামিম (১৬), জহিরুল হক (২৬), গিয়াস উদ্দিন (৪০) ও কালু মিয়া (২৫)। আহতদের উদ্ধার করে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত তামিমকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।

একই দিন সকাল আনুমানিক ১১টার দিকে উপজেলার মোড়াকরি গ্রামে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, গ্রামের আব্দুল আওয়াল ও সাইফুল ইসলাম পক্ষের মধ্যে বাইসাইকেল চালানোকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় এবং একপর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৮ থেকে ১০ জন আহত হয়।

আহতরা হলেন, আব্দুল আওয়াল (৪০), মন্নান (৩২) ও মহিবুরসহ (৪২) কয়েকজন। আহতদের কেউ কেউ লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং কয়েকজন পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।

খবর পেয়ে লাখাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে উভয় এলাকায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হয়েছে।

লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক জানান, দুইটি সংঘর্ষের খবর পেয়ে তিনি নিজে ও পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। বর্তমানে উভয় এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow