নিজ হাতে লিখে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ

বাংলাদেশ সরকারের ঘোষিত কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় সারা দেশে ১৪টি উপজেলায় পরীক্ষা মূলকভাবে “স্মার্ট ফ্যামিলি কার্ড” কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা করলেন রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ। সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নে কাজ করছে, জানা গেছে, ৩৩টি এলাকায় মোট ৪৭ টি টিম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। সরকারি কর্মকর্তারা সরাসরি নাগরিকদের দোড় গোড়ায় পৌঁছে প্রয়োজনীয় তথ্য নেবেন, যাতে প্রকৃত উপকারভোগীরা এই সুবিধার আওতায় আসতে পারেন। কার্যক্রম পরিদর্শনে আসেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। তিনি একটি বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, “মানুষ যখন বৃদ্ধ হয়, অনেক সময় পরিবারের কাছেই নিজেকে বোঝা মনে হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক পরিবারে থাকা বয়স্ক সদস্যদের কথা বিবেচনা করে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন। উদ্বোধন কালে

নিজ হাতে লিখে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের শুভ উদ্বোধন করলেন এমপি হারুন অর রশিদ

বাংলাদেশ সরকারের ঘোষিত কর্মসূচি প্রধানমন্ত্রী তারেক রহমান এর নির্দেশনায় সারা দেশে ১৪টি উপজেলায় পরীক্ষা মূলকভাবে “স্মার্ট ফ্যামিলি কার্ড” কার্যক্রম শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় রাজবাড়ী জেলার পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে আজ শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা করলেন রাজবাড়ী -২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ।

সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়নে কাজ করছে, জানা গেছে, ৩৩টি এলাকায় মোট ৪৭ টি টিম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে। সরকারি কর্মকর্তারা সরাসরি নাগরিকদের দোড় গোড়ায় পৌঁছে প্রয়োজনীয় তথ্য নেবেন, যাতে প্রকৃত উপকারভোগীরা এই সুবিধার আওতায় আসতে পারেন।

কার্যক্রম পরিদর্শনে আসেন রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ। তিনি একটি বাড়িতে গিয়ে আনুষ্ঠানিকভাবে স্মার্ট ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় তিনি বলেন, “মানুষ যখন বৃদ্ধ হয়, অনেক সময় পরিবারের কাছেই নিজেকে বোঝা মনে হয়। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক পরিবারে থাকা বয়স্ক সদস্যদের কথা বিবেচনা করে স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন।

উদ্বোধন কালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রিফাতুল হক, উপজেলা সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, বিএনপির সভাপতি মো চাঁদ আলী খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, হাবিবুর রহমান রাজা, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, রেজাউল করিম রিংকু প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow