দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, সড়ক অবরোধ

বগুড়ার দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে ইদ্রিস আলী (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে দুপচাঁচিয়া পৌরসভার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ অভিভাবকসহ স্থানীয়রা।  ছাত্রীর পারিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টায় ইদ্রিস আলীর স্ত্রী গুলশান আরা আন্নার কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় সে বাড়িতে না থাকার সুযোগে ইদ্রিস আলী ছাত্রীকে লোভ দেখিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রী বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানায়। পরে ওইদিন রাতে তার বাবা দুপচাঁচিয়া থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে।  এদিকে এ ধর্ষণের ঘটনায় মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসির সঙ্গে সাক্ষাৎ করে ইদ্রিস আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর পরপরই বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা বগুড়া-নওগাঁ মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা সড়

দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, সড়ক অবরোধ

বগুড়ার দুপচাঁচিয়ায় দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৮) ধর্ষণের অভিযোগে ইদ্রিস আলী (৬২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ মে) রাতে দুপচাঁচিয়া পৌরসভার একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন সন্ধ্যায় এ ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার দুপুর ১২টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ অভিভাবকসহ স্থানীয়রা। 

ছাত্রীর পারিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যা ৭টায় ইদ্রিস আলীর স্ত্রী গুলশান আরা আন্নার কাছে প্রাইভেট পড়তে যায়। এ সময় সে বাড়িতে না থাকার সুযোগে ইদ্রিস আলী ছাত্রীকে লোভ দেখিয়ে ধর্ষণ করে। ওই ছাত্রী বাড়িতে এসে বিষয়টি তার মাকে জানায়। পরে ওইদিন রাতে তার বাবা দুপচাঁচিয়া থানায় মামলা করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে ইদ্রিস আলীকে গ্রেপ্তার করে। 

এদিকে এ ধর্ষণের ঘটনায় মঙ্গলবার সকালে বিদ্যালয়ের অভিভাবকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওসির সঙ্গে সাক্ষাৎ করে ইদ্রিস আলীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এর পরপরই বিক্ষুব্ধ অভিভাবক ও স্থানীয়রা বগুড়া-নওগাঁ মহাসড়কের থানা বাসস্ট্যান্ড এলাকায় প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় রাস্তার দুপাশে শত শত যানবাহন আটকা পড়ে। 

পরে দুপচাঁচিয়া পৌরসভার সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাসিরুল ইসলাম ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, প্রধান শিক্ষক বিক্ষুব্ধ জনতার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। তারা অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেন।

দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, ভিকটিম বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে (শজিমেক) চিকিৎসাধীন। গ্রেপ্তার ইদ্রিস আলীকে আদালতে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow