দুর্গম জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের জন্য টেলিটকের বিশেষ ডাটা অফার

শিক্ষার্থী-ফ্রিল্যান্সার ও দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীর বিশেষ ডাটা ও ভয়েস অফার চালু টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় দেশের হাওর, পার্বত্য ও উপকূলীয় দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীর জন্য তিনটি বিশেষ আকর্ষণীয় ডাটা ও ভয়েস অফার এবং শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ ডাটা অফার চালু করা হয়।  রোববার (৯ আগস্ট) টেলিটক বাংলাদেশ লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে বিশেষ অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। এ সময় টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের যোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও সহজলভ্য করতে চালু করা হয়েছে বিশেষায়িত ‘প্রান্ত’ সিরিজের তিনটি ডাটা ও ভয়েস প্যাকেজ। নতুন চালু হওয়া প্যাকেজগুলো হলো— ‘প্রান্ত বেসিক’, ‘প্রান্ত স্মার্ট’ এবং ‘প্রান্ত কানেক্ট’। গ্রাহকদের প্রয়োজন ও ব্যবহার উপযোগিতা বিবেচনায় এসব প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া দেশের শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের ডিজিটাল কার্যক

দুর্গম জনগোষ্ঠী ও শিক্ষার্থীদের জন্য টেলিটকের বিশেষ ডাটা অফার

শিক্ষার্থী-ফ্রিল্যান্সার ও দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীর বিশেষ ডাটা ও ভয়েস অফার চালু টেলিটক বাংলাদেশ লিমিটেড। প্রধানমন্ত্রীর তারেক রহমানের নির্দেশিত ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় দেশের হাওর, পার্বত্য ও উপকূলীয় দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীর জন্য তিনটি বিশেষ আকর্ষণীয় ডাটা ও ভয়েস অফার এবং শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের জন্য বিশেষ ডাটা অফার চালু করা হয়। 

রোববার (৯ আগস্ট) টেলিটক বাংলাদেশ লিমিটেডের কার্যালয় প্রাঙ্গণে বিশেষ অফারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী। এ সময় টেলিটকের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলের জনগণের যোগাযোগ ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরও সহজলভ্য করতে চালু করা হয়েছে বিশেষায়িত ‘প্রান্ত’ সিরিজের তিনটি ডাটা ও ভয়েস প্যাকেজ। নতুন চালু হওয়া প্যাকেজগুলো হলো— ‘প্রান্ত বেসিক’, ‘প্রান্ত স্মার্ট’ এবং ‘প্রান্ত কানেক্ট’। গ্রাহকদের প্রয়োজন ও ব্যবহার উপযোগিতা বিবেচনায় এসব প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া দেশের শিক্ষার্থী ও ফ্রিল্যান্সারদের ডিজিটাল কার্যক্রমে আরও উৎসাহিত ও সহায়তা করতে টেলিটক চালু করেছে বিশেষ আকর্ষণীয় ডাটা অফার। এই অফারের আওতায় মাত্র ২২৯ টাকায় ২০ জিবি ডাটা, যার মেয়াদ ৩০ দিন।

গ্রাহকরা নির্ধারিত ‘USSD Code’ ডায়াল অথবা নির্দিষ্ট পরিমাণ রিচার্জের মাধ্যমে এসব অফার গ্রহণ করতে পারবেন। অফারগুলোর বিস্তারিত তথ্য, প্রযোজ্য শর্ত, ‘USSD Code’ ও অন্যান্য নির্দেশনা টেলিটকের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে পাওয়া যাবে।

টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, দেশের সব শ্রেণি-পেশার মানুষের জন্য সাশ্রয়ী, মানসম্মত ও প্রয়োজনভিত্তিক ডিজিটাল সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতেও গ্রাহকবান্ধব বিভিন্ন পণ্য ও সেবা চালু করার উদ্যোগ অব্যাহত থাকবে।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow