দুর্ঘটনার খবরে যাত্রীদের উদ্ধারে যাওয়ার পথে প্রাণ গেল পুলিশ সদস্যের
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্ঘটনার খবরে যাত্রীদের উদ্ধারে যাওয়ার পথে ট্রাকচাপায় পারভেজ মিয়া (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধারের উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশের গাড়ি দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে চাকায় হাওয়া কম থাকায় গাড়িটি সড়কের পাশে থামান চালক। এ সময় পেছন দিক থেকে আসা একটি মালবাহী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে অবস্থান করা পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করে। ভৈর
কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্ঘটনার খবরে যাত্রীদের উদ্ধারে যাওয়ার পথে ট্রাকচাপায় পারভেজ মিয়া (৩০) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধারের উদ্দেশ্যে রওনা দেয়। পুলিশের গাড়ি দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে চাকায় হাওয়া কম থাকায় গাড়িটি সড়কের পাশে থামান চালক।
এ সময় পেছন দিক থেকে আসা একটি মালবাহী একটি ট্রাক সিএনজি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপ ভ্যানের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে অবস্থান করা পুলিশ কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়েন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকের নিচে চাপা পড়া কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় মালবাহী ট্রাকে নিচে চাপা পড়েন কনস্টেবল পারভেজ মিয়া। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পারভেজ। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
What's Your Reaction?