দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮

রাজধানীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে থাকা অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামক ফেসবুক গ্রুপে রেজওয়ান আহমেদ রিফাত নামে এক শিক্ষার্থী সকাল সাড়ে ৯টার দিকে লেখেন, কিছুক্ষণ আগে ঢাবির ক্ষণিকা বাস মগবাজারে এক্সপ্রেসওয়ে থেকে নেমে এক্সিডেন্ট করছে। আহত কয়েকজন ঢাকা মেডিকেলে আছে, কয়েকজন হলি ফ্যামিলি হাসপাতালে আছে, কিছু মানুষ ইনসাফ হাসপাতাল এবং শমরিতা হাসপাতালে আছে। এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফেসবুকে লেখেন, ডাকসু ভিপিসহ আমরা হাসপাতালগুলোতে আছি এবং যাচ্ছি। ফ্লাইওভার থেকে নামার আগে বাসটির চাকা ব্লাস্ট হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এক্সিডেন্ট করে। বাসের সামনে যারা বসেছিল এবং যেই মাইক্রোতে আঘাত লেগেছে। তাদের সবার অবস্থাই গুরুতর। সবাই দোয়া করুন আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে

দুর্ঘটনায় দুমড়েমুচড়ে গেল ঢাবির বাস, আহত ৮
রাজধানীতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের বহনকারী একটি বাস। এতে বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে ভেতরে থাকা অন্তত ৮ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল ৯টার দিকে কারওয়ান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ নামক ফেসবুক গ্রুপে রেজওয়ান আহমেদ রিফাত নামে এক শিক্ষার্থী সকাল সাড়ে ৯টার দিকে লেখেন, কিছুক্ষণ আগে ঢাবির ক্ষণিকা বাস মগবাজারে এক্সপ্রেসওয়ে থেকে নেমে এক্সিডেন্ট করছে। আহত কয়েকজন ঢাকা মেডিকেলে আছে, কয়েকজন হলি ফ্যামিলি হাসপাতালে আছে, কিছু মানুষ ইনসাফ হাসপাতাল এবং শমরিতা হাসপাতালে আছে। এ বিষয়ে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ ফেসবুকে লেখেন, ডাকসু ভিপিসহ আমরা হাসপাতালগুলোতে আছি এবং যাচ্ছি। ফ্লাইওভার থেকে নামার আগে বাসটির চাকা ব্লাস্ট হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় এক্সিডেন্ট করে। বাসের সামনে যারা বসেছিল এবং যেই মাইক্রোতে আঘাত লেগেছে। তাদের সবার অবস্থাই গুরুতর। সবাই দোয়া করুন আল্লাহ যাতে সবাইকে হেফাজত করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘এক্সপ্রেসওয়ে থেকে নামার সময় ঢাবির বাসটি দুর্ঘটনার শিকার হয়েছে। প্রাথমিকভাবে আমরা বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার খবর পেয়েছি। তাদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ তিনি আরও জানান, আমি ঘটনাস্থল ও হাসপাতালের দিকে যাচ্ছি এবং পরবর্তীতে বিস্তারিত তথ্য জানাবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow