দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি

দুর্নীতিকে প্রমোট করার জন্য সারোয়ার আলমের মত সৎ, শিক্ষিত ও ক্লীন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুর-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন।  বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সালাহ উদ্দিন বলেন, দেশে দুর্নীতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্কুল ফিডিং কর্মসূচিতে ডিম, রুটি ও কলা সরবরাহের নামে প্রতি সপ্তাহে প্রায় ১৭ কোটি টাকা লুটপাট হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে খাল খনন প্রকল্পে প্রতিনিয়ত নতুন নতুন দুর্নীতির তথ্য সামনে আসছে বলে মন্তব্য করেন। সালাহ উদ্দিন আরও বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে ঘুষ গ্রহণ একটি ‘নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়’ পরিণত হয়েছে। তার ভাষায়, ক্যালকুলেটরে হিসাব করে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করেছেন, সেটিকে ‘জীবনের গল্প’ বলা হলেও বাস্তবে এটি একটি ‘আষাঢ়ের গল্প’। প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার ঋণনির্ভর এই বাজেট দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি

দুর্নীতিকে প্রমোট করতেই সারোয়ার আলমকে সরানো হয়েছে: জামায়াতের এমপি
দুর্নীতিকে প্রমোট করার জন্য সারোয়ার আলমের মত সৎ, শিক্ষিত ও ক্লীন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন গাজীপুর-৪ আসনের বিরোধীদলীয় সংসদ সদস্য সালাহ উদ্দিন।  বৃহস্পতিবার (২৫ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। সালাহ উদ্দিন বলেন, দেশে দুর্নীতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। স্কুল ফিডিং কর্মসূচিতে ডিম, রুটি ও কলা সরবরাহের নামে প্রতি সপ্তাহে প্রায় ১৭ কোটি টাকা লুটপাট হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। একই সঙ্গে খাল খনন প্রকল্পে প্রতিনিয়ত নতুন নতুন দুর্নীতির তথ্য সামনে আসছে বলে মন্তব্য করেন। সালাহ উদ্দিন আরও বলেন, বর্তমানে অনেক ক্ষেত্রে ঘুষ গ্রহণ একটি ‘নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়’ পরিণত হয়েছে। তার ভাষায়, ক্যালকুলেটরে হিসাব করে ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে তিনি বলেন, অর্থমন্ত্রী যে বাজেট উপস্থাপন করেছেন, সেটিকে ‘জীবনের গল্প’ বলা হলেও বাস্তবে এটি একটি ‘আষাঢ়ের গল্প’। প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার ঋণনির্ভর এই বাজেট দেশের অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা বহন করে না বলেও মন্তব্য করেন তিনি। তিনি অভিযোগ করেন, বাজেট ঘোষণার আগেই ১৪টি নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি তেল ও এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন ব্যয়ও রেকর্ড পরিমাণ বেড়েছে। এছাড়া এমএস রড, ইস্পাত, টিন, সাবান ও শ্যাম্পুর কাঁচামালের ওপর কর ও ভ্যাট বৃদ্ধির সমালোচনা করেন তিনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow