টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার
বৈশ্বিক টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে পরিবর্তিত কমপ্লায়েন্স নীতি এবং টেকসই উৎপাদন ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার। মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলে বিইউবিটি টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘সিকিউপিএস একাডেমি ক্যারিয়ার লঞ্চ প্রোগ্রাম : টেক্সটাইল শিল্পে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়। স্যাটিক-গ্লোবাল অ্যাসুরেন্স লিমিটেডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিকিউপিএস অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মো. আব্দুল্লাহ আল মামুন। সেমিনারে বক্তারা বলেন, আন্তর্জাতিক টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে এখন শুধু উৎপাদন বৃদ্ধি নয়, পরিবেশবান্ধব উৎপাদন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এ খাতে দক্ষ ও সচেতন মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই। বক্তারা বিইউবিটি টেক্সটাইল ক্লাবের এ উদ্যোগকে সময়ো
বৈশ্বিক টেক্সটাইল ও তৈরি পোশাক শিল্পে পরিবর্তিত কমপ্লায়েন্স নীতি এবং টেকসই উৎপাদন ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করতে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার।
মঙ্গলবার (১৬ জুন) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক কনফারেন্স হলে বিইউবিটি টেক্সটাইল ক্লাবের উদ্যোগে ‘সিকিউপিএস একাডেমি ক্যারিয়ার লঞ্চ প্রোগ্রাম : টেক্সটাইল শিল্পে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনের প্রয়োজনীয়তা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
স্যাটিক-গ্লোবাল অ্যাসুরেন্স লিমিটেডের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং সিকিউপিএস অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা মো. আব্দুল্লাহ আল মামুন।
সেমিনারে বক্তারা বলেন, আন্তর্জাতিক টেক্সটাইল ও তৈরি পোশাক খাতে এখন শুধু উৎপাদন বৃদ্ধি নয়, পরিবেশবান্ধব উৎপাদন এবং আন্তর্জাতিক মানের কমপ্লায়েন্স নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে এ খাতে দক্ষ ও সচেতন মানবসম্পদ গড়ে তোলার বিকল্প নেই।
বক্তারা বিইউবিটি টেক্সটাইল ক্লাবের এ উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি বাস্তবমুখী ও আন্তর্জাতিক মানসম্পন্ন পেশাজীবী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের বৈশ্বিক কর্মক্ষেত্রের চাহিদা সম্পর্কে বাস্তব ধারণা দিতে সহায়ক হবে।
মূল প্রবন্ধে মো. আব্দুল্লাহ আল মামুন আন্তর্জাতিক বাজারে প্রচলিত বিভিন্ন আইনি, নৈতিক ও পরিবেশগত মানদণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, “কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদন এখন আর কোনো অতিরিক্ত বিষয় নয়; এটি টেক্সটাইল ও পোশাক শিল্পের অন্যতম প্রধান চালিকাশক্তি। এ খাতে দক্ষ জনবলের জন্য দেশ-বিদেশে কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি হচ্ছে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেক্স-ইবো ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের জ্যেষ্ঠ নিরীক্ষক (কমপ্লায়েন্স) এসএমজি মারুফ এবং স্যাটিক-গ্লোবাল অ্যাসুরেন্স লিমিটেডের পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম।
এসএমজি মারুফ তার দীর্ঘ ১৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থেকে সরবরাহ ব্যবস্থাপনা, শ্রম অধিকার এবং মানবাধিকারসংক্রান্ত বিভিন্ন বাস্তব অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে ভাগ করে নেন। অন্যদিকে মো. আরিফুল ইসলাম কমপ্লায়েন্স খাতে সফল ক্যারিয়ার গঠনের জন্য প্রয়োজনীয় মানবসম্পদ ব্যবস্থাপনা ও নেতৃত্ব দক্ষতার বিষয়গুলো তুলে ধরেন।
সেমিনারে বিইউবিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্বে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা সরাসরি বিশেষজ্ঞদের কাছে ইন্টার্নশিপ, আন্তর্জাতিক সনদ, চাকরির সুযোগ এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রয়োজনীয় পরামর্শ গ্রহণ করেন।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের আধুনিক শিল্পখাতের চাহিদা অনুযায়ী দক্ষ করে তুলতে ভবিষ্যতেও এ ধরনের জ্ঞানভিত্তিক ও ক্যারিয়ারমুখী আয়োজন অব্যাহত থাকবে।
What's Your Reaction?