দুর্নীতির অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর স্থগিত মৃত‍্যুদণ্ডাদেশ

দুর্নীতির অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর স্থগিত মৃত‍্যুদণ্ডাদেশ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর বিবিসির। চীনের শিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (০৭ মে) ওয়েই ফেংহে ও লি শাংফুকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি সামরিক আদালত। এর অর্থ, দুই বছর পর তাদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটতে হবে। তবে সাজা কমানোর বা প্যারোলে মুক্তির কোনো সুযোগ থাকবে না। দুজনকেই ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের সব ব্যক্তিগত সম্পদ জব্দ করা হয়েছে। দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণের পর এই ঘোষণা এলো। ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মার্চে তার স্থলাভিষিক্ত হন লি শাংফু। তবে লি শাংফুর দায়িত্বকাল ছিল খুবই সংক্ষিপ্ত। ২০২৩ সালের অক্টোবর মাসে লি শাংফুকেও বরখাস্ত করা হয়।

দুর্নীতির অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর স্থগিত মৃত‍্যুদণ্ডাদেশ

দুর্নীতির অভিযোগে চীনের দুই সাবেক প্রতিরক্ষামন্ত্রীর স্থগিত মৃত‍্যুদণ্ডাদেশ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। খবর বিবিসির।

চীনের শিনহুয়া নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (০৭ মে) ওয়েই ফেংহে ও লি শাংফুকে দুই বছরের স্থগিত মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দেশটির একটি সামরিক আদালত।

এর অর্থ, দুই বছর পর তাদের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা খাটতে হবে। তবে সাজা কমানোর বা প্যারোলে মুক্তির কোনো সুযোগ থাকবে না।

দুজনকেই ঘুষ নেওয়ার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং তাদের সব ব্যক্তিগত সম্পদ জব্দ করা হয়েছে।

দেশটিতে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে সম্প্রতি বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তাকে অপসারণের পর এই ঘোষণা এলো।

ওয়েই ফেংহে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০২৩ সালের মার্চে তার স্থলাভিষিক্ত হন লি শাংফু। তবে লি শাংফুর দায়িত্বকাল ছিল খুবই সংক্ষিপ্ত। ২০২৩ সালের অক্টোবর মাসে লি শাংফুকেও বরখাস্ত করা হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow