দুর্বৃত্তদের হামলায় আহত উপপরিচালক ওএসডি, দায়িত্বে ডা. আবু হেনা
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন উপপরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. আবু হেনা মোস্তফা জামান। তিনি বর্তমানে এই প্রতিষ্ঠানটিতেই সহকারী পরিচালক পদে কর্মরত। গত সোমবার (২২ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। আরও পড়ুন জাতীয় ক্যানসার হাসপাতালের উপ-পরিচালককে ছুরিকাঘাত একই প্রজ্ঞাপনে ক্যানসার হাসপাতালের বর্তমান উপপরিচালক ডা. আহম্মদ হোসেনকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। ওএসডি করার পাশাপাশি তাকে সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত করা হয়েছে। গত ২০ এপ্রিল রাজধানীর বনানী এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন বিদায়ী উপপরিচালক ডা. আহম্মদ হোসেন। পুলিশ ও হা
জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন উপপরিচালক (প্রশাসন) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. আবু হেনা মোস্তফা জামান। তিনি বর্তমানে এই প্রতিষ্ঠানটিতেই সহকারী পরিচালক পদে কর্মরত।
গত সোমবার (২২ জুন) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলি ও পদায়নের তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলিপূর্বক পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একই প্রজ্ঞাপনে ক্যানসার হাসপাতালের বর্তমান উপপরিচালক ডা. আহম্মদ হোসেনকে স্বাস্থ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে পদায়ন করা হয়েছে। ওএসডি করার পাশাপাশি তাকে সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে (আইএইচটি) সংযুক্ত করা হয়েছে।
গত ২০ এপ্রিল রাজধানীর বনানী এলাকায় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের হামলার শিকার হন বিদায়ী উপপরিচালক ডা. আহম্মদ হোসেন। পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, অফিস শেষে বনানীর পুরোনো ব্র্যাক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পেছনের একটি গলি দিয়ে যাওয়ার সময় ২ থেকে ৩ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তার ওপর অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা ডা. আহম্মদের ডান হাত ও পিঠে ছুরিকাঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে জাতীয় ক্যানসার হাসপাতাল এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এই ঘটনার দুই মাসের মাথায় প্রতিষ্ঠানটির প্রশাসনিক নেতৃত্বে এই পরিবর্তন এলো।
এসইউজে/এসএনআর
What's Your Reaction?
