দুর্বৃত্তের আঘাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ

রাউজানে দুর্বৃত্তের আঘাত থেকে বাঁচতে হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মো. সাব্বির (২১) নামের এক যুবক।  শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টায় হাটহাজারী উপজেলার রামদাস হাটে ওরস থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে। নিখোঁজ সাব্বিরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মানুউল্লাহ চৌধুরী বাড়ির আব্দুল মান্নানের ছেলে সাব্বির। শনিবার সে বন্ধু মো.মারুফকে সঙ্গে নিয়ে ওরশে যায়। ফেরার পথে  দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। মারুফ আহত অবস্থায় ফিরে এলেও সাব্বির নদীতে ঝাঁপ দিয়ে আর ফিরে আসেনি। রাতভর ও পরদিন রোববার দুপুর ২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায় নি। পেশায় রাজমিস্ত্রি সাব্বির  মৈশকরম গ্রামের আব্দুল মান্নান ও মনোয়ারা বেগমের একমাত্র ছেলে ।  সাব্বিরের চাচা মো. মোতালেব বলেন, সারদিন কাজ করে বন্ধুকে নিয়ে ওরশে গিয়েছিল। এই যাওয়া যে তার শেষ যাওয়া হবে, তা কখনো ভাবিনি। প্রতিবেশী মো. ইলিয়াস বলেন, মারুফ বলেছে, দুর্বৃত্তরা আঘাত করলে তারা দুজনই নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সাব্বির আর ওঠেনি। হালদা নৌ-পুলিশের কর্মকর্তা মো. রমজান আলী বলেন, নিখোঁজ সাব্বির

দুর্বৃত্তের আঘাত থেকে বাঁচতে নদীতে ঝাঁপ


রাউজানে দুর্বৃত্তের আঘাত থেকে বাঁচতে হালদা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছেন মো. সাব্বির (২১) নামের এক যুবক। 

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত প্রায় ১২টায় হাটহাজারী উপজেলার রামদাস হাটে ওরস থেকে ফেরার পথে এ ঘটনা ঘটে।


নিখোঁজ সাব্বিরের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাউজান উপজেলার উরকিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের ৭ নম্বর ওয়ার্ডের মানুউল্লাহ চৌধুরী বাড়ির আব্দুল মান্নানের ছেলে সাব্বির। শনিবার সে বন্ধু মো.মারুফকে সঙ্গে নিয়ে ওরশে যায়। ফেরার পথে  দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। মারুফ আহত অবস্থায় ফিরে এলেও সাব্বির নদীতে ঝাঁপ দিয়ে আর ফিরে আসেনি। রাতভর ও পরদিন রোববার দুপুর ২টা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায় নি।

পেশায় রাজমিস্ত্রি সাব্বির  মৈশকরম গ্রামের আব্দুল মান্নান ও মনোয়ারা বেগমের একমাত্র ছেলে । 

সাব্বিরের চাচা মো. মোতালেব বলেন, সারদিন কাজ করে বন্ধুকে নিয়ে ওরশে গিয়েছিল। এই যাওয়া যে তার শেষ যাওয়া হবে, তা কখনো ভাবিনি।

প্রতিবেশী মো. ইলিয়াস বলেন, মারুফ বলেছে, দুর্বৃত্তরা আঘাত করলে তারা দুজনই নদীতে ঝাঁপ দেয়। কিন্তু সাব্বির আর ওঠেনি।

হালদা নৌ-পুলিশের কর্মকর্তা মো. রমজান আলী বলেন, নিখোঁজ সাব্বিরকে উদ্ধারে রাউজান ও হাটহাজারী প্রশাসন যৌথভাবে কাজ করছে। একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত করতে তার বাবা-মাকে ডাকা হয়েছে।

হাটহাজারী মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন, বিষয়টি জানতে পেরেছি। ওরসে বন্ধুদের সাথে তার কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। তাকে মাথায় আঘাত করলে সে নদীতে লাফ দেয় এবং তলিয়ে যায়। উদ্ধার কাজে আমরা যৌথভাবে কাজ করছি।
ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে । একমাত্র ছেলেকে হারানোর আশঙ্কায় দিশাহারা পরিবার। 
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow